শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

১২তম বছরে পদার্পণ করল ‘দৈনিক খুলনাঞ্চল’: সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা

১২তম বছরে পদার্পণ করল ‘দৈনিক খুলনাঞ্চল’: সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা
Google পছন্দে যোগ করুন

খুলনা প্রতিনিধি:

দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় দৈনিক ‘দৈনিক খুলনাঞ্চল’ গৌরবোজ্জ্বল পথচলার এক যুগ পেরিয়ে দ্বাদশ বছরে পদার্পণ করেছে। পত্রিকাটির এই দীর্ঘ পথচলা এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বার্তা ও নিবন্ধ প্রকাশিত হয়েছে।

পত্রিকাটির দ্বাদশ বছরে পদার্পণ উপলক্ষে সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিলটনের বিশেষ লেখা "১১ বছরের সংগ্রাম, অগণিত ভালোবাসা-আমাদের খুলনাঞ্চল" এবং অন্যান্য কলামিস্টদের "নতুন ভোরের প্রত্যাশা ও খুলনার সাংবাদিকতা" শিরোনামের নিবন্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও বিগত বছরগুলোর সংগ্রাম তুলে ধরা হয়েছে। দেশের বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমেও "১২তম বছরে পদার্পণ করল 'দৈনিক খুলনাঞ্চল'" শিরোনামে বিশেষ সংবাদ প্রকাশিত হয়েছে।

১৩ নভেম্বর রাত ৮:০০ টায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের অভিনন্দন:

‘দৈনিক খুলনাঞ্চল’-এর এই এক যুগ পূর্তি ও দ্বাদশ বছরে পদার্পণ উপলক্ষে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার পক্ষ থেকে সভাপতি গোলাম কিবরিয়া পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক জনাব মো. মিজানুর রহমান মিল্টনের নিকট পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে দৈনিক খুলনাঞ্চল-এর প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট, লেখক, সাহিত্যিক, সুধী সমাজ ও পাঠক সমাজসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পত্রিকাটি আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে খুলনার সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবে।

Link Copied