নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
যুবদলের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা যুবদলের সভাপতি মো. মাসুদ হায়দার টিপু।
এ সময় আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, মো. জাহাঙ্গীর আলম মিঠু ও ওবায়দুল হাসান টুটুলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা যুবসমাজকে দেশ গঠন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মীসভায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।









