আওয়ামী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লোগাং ইউনিয়ন বিএনপির, অংগ ও সহযোগীর সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
লোগাং বিএনপি'র সভাপতি মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, যুব দলের আহবায়ক মোঃ আফছার,স্বাগত বক্তব্য রাখেন লোবাং বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা। অনুষ্ঠান টি সঞ্চলনা করেন, লোগাং ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আইনুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ বেলাল হোসেন বলেন, আওয়ামী সন্ত্রাসীরা আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে এ সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে।
বিক্ষোভ মিছিলটি লোগাং শান্তি নগর এলাকা ঘুরে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এসময় লোগাং ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









