শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

​পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সাহিত্য আসর ও গুণীজনদের সম্মাননা প্রদান

​পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সাহিত্য আসর ও গুণীজনদের সম্মাননা প্রদান
Google পছন্দে যোগ করুন

​পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সাহিত্য আসর ও গুণীজনদের সম্মাননা প্রদান

​নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

‘প্রকৃতির টানে, সৌন্দর্যের বাণে, সাহিত্যের মনে, দক্ষিণ থেকে উত্তরপানে’ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ভ্রাম্যমাণ সাহিত্য আসর ও গুণীজন সংবর্ধনা উৎসব। দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা এই মিলনমেলায় অংশ নেন। ​শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়। ​পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএসটিটিআইয়ের বরিশাল বিভাগের পরিচালক ও দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম খান। ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শাহিন ভূঁইয়া এবং পরিষদের উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলা একাডেমির জীবন সদস্য, কবি ও প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক চাষী। ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ববঙ্গ সাহিত্য পরিষদের মৌলভীবাজারের কবি অসিত চন্দ্র দেব। এছাড়া পঞ্চগড়ের স্থানীয় গুণীজনদের মধ্যে জাতীয় পদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক মহীম উদ্দীন, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন, কবি মো. শহীদুল ইসলাম, যাত্রাশিল্পী মো. রফিকুল ইসলাম এবং পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জোবায়ের ইসলাম বাদল অংশ নেন।​অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার কবি, গায়ক, গীতিকার, নাট্যকার ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো চত্বরটি সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। শিশুসংগঠক, নাট্যকার ও গবেষক রহিম আব্দুর রহিমের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ​আলোচনা সভা ও সাহিত্যচর্চার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আমন্ত্রিত গুণীজনদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

​

Link Copied