শেখ রাসেল ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে মন্নিয়ার চরে পূর্বশত্রুতার জেরে চোখের উপর আঘাত করে অমৃত দাশ নামের এক স্বর্ণকারকে হত্যা অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে।
সকালে মন্নিয়া চরের খাটিয়া মাড়ি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি রাশেদকে আটক করে রেখেছে স্থানীয়রা।
নিহত অমৃত দাশ একই এলাকার অমল দাশের ছেলে৷ তিনি একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, স্বর্ণকার অমৃতের সাথে পূর্ব থেকেই সম্পর্ক ছিলো রাশেদ নামের এক যুবকের। তাদের মাঝে গত কয়েক দিন ধরেই কথা কাটাকাটি হয়ে আসচ্ছিলো। আজ সকালে অমৃতের স্বর্ণের দোকানেই চোখে রড ঢুকিয়ে গুরুত্বর আহত করে রাশেদ। পরে হাসাপাতালে নেওয়ার পথে অমৃতের মৃত্যু হয়। এরপর অভিযুক্ত রাশেদকে আটক করে রাখে স্থানীয়রা।
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে, এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান৷









