বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাভারে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সাভারে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
Google পছন্দে যোগ করুন

সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসাদুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সাভার থানাধীন বক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানের সময় মোঃ আসাদুল ইসলামকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসাদুল ইসলামের পিতা মৃত আবুল হাতেম। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন নন্দুরা গ্রামে। তিনি বর্তমানে সাভার মডেল থানাধীন ছোট উমরপুর এলাকায় মিন্টু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তার আসাদুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Link Copied