বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মনোহরদীতে শ্রমিকদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী

মনোহরদীতে শ্রমিকদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী
Google পছন্দে যোগ করুন

নরসিংদীর মনোহরদীতে ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি খোকন মিয়ার বাড়ি লক্ষ্য করে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাড়িতে আগুনের সূত্রপাত হলেও পরিবারের সদস্য ও স্থানীয়দের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।

বুধবার গভীর রাতে উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের মজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে এ হামলা হতে পারে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

মনোহরদী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর বাদশা জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Link Copied