বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেহেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক

মেহেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক
Google পছন্দে যোগ করুন

মেহেরপুর পুলিশের পৃথক দুটি অভিযানে পলাতক মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ সাকিব হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাফুজুর রহমান পোলেনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে মুজিবনগরের তারানগর ও শহরের মল্লিক পাড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃত মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তারানগর গ্রামের ইনসাফাত আলীর ছেলে শেখ সাকিব হোসেন ও শহরের মল্লিক পাড়ার মৃত মনিরুল ইসলাম মনির ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাফুজুর রহমান পোলেন। দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের প্রেস রিলিজে জানানো হয় দ্রুত বিচার আইনে পলাতক আসামী সাকিব ও পোলেনকে গোপন সংবাদের ভিত্তিত্বে মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। দুপুরে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় আদালতে মাধ্যামে কারাগারে প্রেরণ করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবীর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি মাফুজুর রহমান পলেনের নামে আদালত থেকে জারিকৃত গ্রেফতারি পরানো ছিলো সেই মামলায় তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Link Copied