বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেফতার

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেফতার
Google পছন্দে যোগ করুন

গাজীপুর প্রতিনিধি:মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তদন্তে সন্দিগ্ধ ও এজাহারনামীয় আসামিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—

১. সাজিদ চৌধুরী (১৮), পিতা বেলায়েত হোসেন, সাং ভাওরাইদ, গাজীপুর।

২. মমিনুল ইসলাম (১৮), পিতা আব্দুল আলীম, সাং মধ্যরামপুর, নওগাঁ; বর্তমান ঠিকানা কালিয়াকৈর, গাজীপুর।

৩. মোঃ পাবেল (২৬), পিতা হারুন অর রশিদ, সাং নোয়ালীপাড়া, জামালপুর; বর্তমান ঠিকানা চান্দনা চান্না, বাসন, গাজীপুর।

৪. মোঃ মোশারফ হোসেন মহিন (২৩), পিতা আব্দুল মজিদ, সাং ডুবাইল, ময়মনসিংহ; বর্তমান ঠিকানা বড়বাড়ী, গাছা, গাজীপুর।

৫. মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা আজাহার আলী, সাং লাভা মধ্যপাড়া, শেরপুর; বর্তমান ঠিকানা তেলিপাড়া টিএন্ডটি, বাসন, গাজীপুর।

৬. মোঃ মোমিন (২৫), পিতা মুছা মিয়া, সাং জয়পাশা, নেত্রকোনা; বর্তমান ঠিকানা চান্দনা চৌরাস্তা, বাসন, গাজীপুর।

৭. মোঃ রবি (২০), পিতা নুরনবী, সাং লালবাগ চুড়িপট্টি, রংপুর; বর্তমান ঠিকানা মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর।

৮. মোঃ কাইয়ুম ওরফে কায়েম (১৮), পিতা শাহাদত, সাং পূর্ব সবুজপাড়া, গাইবান্ধা; বর্তমান ঠিকানা মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর।

৯. মোঃ সোহাগ (১৯), পিতা নজরুল ইসলাম, সাং চান্দনা চৌরাস্তা, বাসন, গাজীপুর।

১০. মোঃ শরিফ হোসেন বাবুল (৩২), পিতা মৃত মোস্তু মিয়া, সাং ফতেপুর, চাঁদপুর; বর্তমান ঠিকানা সাইনবোর্ড, নারায়ণগঞ্জ।

এ ছাড়া পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মোছাঃ পারুল ওরফে বৃষ্টি বেগম (৩০), পিতা কাজল মিয়া, সাং মনহতি, কাপাসিয়া, গাজীপুর; বর্তমান ঠিকানা দক্ষিণ সালনা, গাজীপুরকে গ্রেফতার করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপহরণ মামলার এজাহারনামীয় আসামি হিসেবে মোঃ তরুন (৩৯), পিতা নাছির, সাং বারবৈকা পালেরপাড়া, বাসন, গাজীপুরকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, জিএমপি প্রসিকিউশন অধ্যাদেশের মামলায় মোঃ আশিকুজ্জামান খোকন (৪০), পিতা মৃত আব্দুল মান্নান, সাং হরবাড়ী নগর, লালমনিরহাট; বর্তমান ঠিকানা তারাগাছ, গাছা, গাজীপুরকে গ্রেফতার করা হয়।

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত মোট ১৩ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Link Copied