নরসিংদীর মনোহরদীতে মাদক, অনিবন্ধিত বেকারি ও অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার রসুলপুর, শুকুন্দি ও লেবুতলা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে একজনকে কারাদণ্ড এবং মোট ১ লাখ ৫০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে লিটন চন্দ্র নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া অনিবন্ধিত পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে আল নূর বেকারিকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, লেবুতলা ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আবুল কালাম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসব অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃহামিদুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।









