গাজীপুর প্রতিনিধি:মোঃ ফরিদ হোসেন
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ পাঁচজন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের জন্য মারধরের মামলার এজাহারনামীয় তিনজন এবং জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুজন আসামি রয়েছেন।
গ্রেফতারকৃতদের পরিচয়:
পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি:
১। মো. শরিফুল ইসলাম (৩৬), পিতা- মৃত কাশেম আলী, মাতা- সবজান বেগম, সাং- নলেয়া, থানা- ভুরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম। বর্তমান ঠিকানা- আউটপাড়া, হারুনের বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর।
২। মো. পেয়ার আলী (৩৫), পিতা- মো. হবিবর রহমান, মাতা- মোছা. লিলী বেগম, সাং- বড়সিংগিয়া, থানা- আটোয়ারী, জেলা- পঞ্চগড়। বর্তমান ঠিকানা- চান্দনা, ফজলুল হকের বাড়ির ভাড়াটিয়া, বাসন, গাজীপুর।
৩। মো. আওয়াল মিয়া (২৯), পিতা- মৃত মো. শান্ত মিয়া, মাতা- হরুমেলা বেগম, সাং- আড়িয়াকান্দা, থানা- নকলা, জেলা- শেরপুর। বর্তমান ঠিকানা- নলজানী, মধ্যপাড়া, আজিজ মিয়ার বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর।
৪। সুজন চন্দ্র চাকলাদার (৩২), পিতা- মৃত শ্রী চন্দন চন্দ্র চাকলাদার, মাতা- শ্রী মঙ্গলী রানী, সাং- সুলতানপুর (হিন্দুবাড়ী), থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ। বর্তমান ঠিকানা- শরিফপুর কোনাপাড়া, আনু মার্কেট, গাছা, গাজীপুর।
৫। রবিউল ইসলাম সজীব (৩২), পিতা- মো. জামাল, মাতা- মিনা বেগম, সাং- খাজুরতলা, থানা- মুলাদী, জেলা- বরিশাল। বর্তমান ঠিকানা- গাজীপুরা, মান্নানের বাড়ির ভাড়াটিয়া, টঙ্গী পশ্চিম, গাজীপুর।
যৌতুকের জন্য মারধর মামলার এজাহারনামীয় আসামি:
৬। মো. শামীম মিয়া (২৯), পিতা- খোকা মিয়া, মাতা- শান্তি খাতুন, সাং- যোগনী মোড়া নামাপাড়া, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর। বর্তমান ঠিকানা- নাওজোড়, জামাল মিস্ত্রির বাড়ির ভাড়াটিয়া, বাসন, গাজীপুর।
৭। মো. চাঁন মিয়া (৫৪), পিতা- মৃত জিন্নত আলী, মাতা- জরিবুল খাতুন, সাং- খরিয়াকাজীর চর, থানা- শ্রীবরদী, জেলা- শেরপুর। বর্তমান ঠিকানা- খিলক্ষেত, পূর্ব নামাপাড়া, আমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া, ঢাকা।
৮। নুরজাহান বেগম ওরফে নুরেজা (৪৫), পিতা- নওশেদ আলী, মাতা- সুরফুলি বেগম, স্বামী- মো. চাঁন মিয়া, সাং- খরিয়াকাজীর চর, থানা- শ্রীবরদী, জেলা- শেরপুর। বর্তমান ঠিকানা- খিলক্ষেত, পূর্ব নামাপাড়া, আমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া, ঢাকা।
জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি:
৯। বিপ্লব চক্রবর্তী, পিতা- বাদল চক্রবর্তী, মাতা- সরস্বতী চক্রবর্তী, সাং- তেলিপাড়া, থানা- বাসন, গাজীপুর মহানগর।
সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি:
১০। সাদেকুল ইসলাম শিহাব, পিতা- নজরুল ইসলাম, মাতা- সেলিনা, সাং- নাওজোড়, থানা- বাসন, গাজীপুর মহানগর।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ১০ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।









