বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক ​

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ pm
৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক ​

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে দুই আসামীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ, একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ৭:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১৮৫/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামে জনৈক মুক্তার বিশ্বাসের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় ‘ইস্কাফ’ সিরাপ, একটি ব্যাটারিচালিত ভ্যান এবং ২টি মোবাইলসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মালামাল ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য ৮১,০০০ (একাশি হাজার) টাকা।

​আটককৃত আসামীরা হলে

টুটুল (২৬), পিতা- মৃত রবু

মোছাঃ ছবি বেগম (৪২), পিতা- মৃত মনুরুদ্দিন

উভয়ের গ্রাম: বেনীচক চৌডালা, ডাকঘর: গোমস্তাপুর, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

​অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,

​“দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।”

​আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!