মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে সতীনকে ফাঁসাতে শিশুকন্যা হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

মোঃএমরুল ইসলাম
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ am
৫০
মনোহরদীতে সতীনকে ফাঁসাতে শিশুকন্যা হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীর নয়াপাড়া গ্রামে আড়াই বছরের শিশু তানজিমাকে হত্যার অভিযোগ উঠেছে তার মা রহিমা টুনীর (২৩) বিরুদ্ধে। সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করে তার মরদেহ সতীনের বিছানায় রেখে ঘরে তালা লাগিয়ে চলে যান বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে জানা যায়, নয়াপাড়া গ্রামে নজরুল ইসলামের একটি তালাবদ্ধ ঘরের ভেতরে বিছানায় চাদরে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির নানি চরমান্দালীয়া গ্রামের ফিরোজা বেগম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন।

মামলার তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রহিমা টুনীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি নানিবাড়ি থেকে গোপনে শিশুটিকে নিয়ে খিদিরপুর এলাকার পাড়াতলা গ্রামের একটি পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করেন। পরে সতীন হনুফা বেগমকে ফাঁসানোর উদ্দেশ্যে মরদেহ তাঁর বিছানায় রেখে চলে যান বলে দাবি পুলিশের।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, রহিমা টুনীর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, রহিমা টুনী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!