মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কারিগরি ত্রুটিতে কসবায় আটকে সোনার বাংলা এক্সপ্রেস, দুর্ভোগে শতাধিক যাত্রী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৯ pm
কারিগরি ত্রুটিতে কসবায় আটকে সোনার বাংলা এক্সপ্রেস, দুর্ভোগে শতাধিক যাত্রী

মোঃ আশরাফ উজ্জ্বল  (ব্রাহ্মণবাড়িয়া-কসবা) প্রতিনিধি:

ইঞ্জিনের কারিগরি ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে প্রায় দুই ঘণ্টা আটকে ছিল ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা ৫২ মিনিটে ট্রেনটি কসবা স্টেশনে থেমে যায়। পরে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটির ইঞ্জিনের মেইন রিজার্ভারের বায়ুচাপ (এয়ার প্রেসার) সংক্রান্ত ত্রুটি দেখা দেওয়ায় চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিরতিহীন ট্রেনটি দীর্ঘ সময় কসবা স্টেশনে আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও ভোগান্তির সৃষ্টি হয়।

ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রী আবুল কালাম বলেন, “স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্যই সোনার বাংলা এক্সপ্রেসে উঠেছিলাম। কিন্তু ইঞ্জিনের ত্রুটির কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে। রেলওয়ের উচিত এ ধরনের সমস্যা এড়াতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া।”

সোনার বাংলা এক্সপ্রেসের চালক আবদুর রহিম জানান, ঢাকা থেকে ট্রেনটি নির্ধারিত সময়েই ছেড়ে আসে। তবে কসবায় পৌঁছানোর পর ইঞ্জিনের মেইন রিজার্ভারের বায়ুচাপজনিত সমস্যার কারণে ট্রেনটি আর চলতে পারেনি। তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আনা হয়।

কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. বিল্লাল হোসেন বলেন, “সোনার বাংলা এক্সপ্রেস একটি বিরতিহীন ট্রেন। স্টেশনের সিগন্যাল বা লাইনের কোনো ত্রুটি ছিল না। ইঞ্জিনের কারিগরি সমস্যার কারণেই ট্রেনটি কসবায় আটকে পড়ে। পরে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে।”

ঘটনার কারণে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই ঘণ্টা বিলম্বে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা পুনরায় শুরু করে। এতে শতাধিক যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!