মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৫ am
নওগাঁয় ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস
নওগাঁয় রোলার দিয়ে ধ্বংস করা হয় মাদক। ছবি : জেএ টিভি

নওগাঁয় গত ছয় বছরে বিভিন্ন অভিযানে জব্দ করা ১৬ হাজার ৬১ বোতল ফেনসিডিল ধ্বংস করেছে প্রশাসন। সোমবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে রোলার দিয়ে পিষ্ট করে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

Image
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে মাদককারবারিদের কাছ থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়েছিল। মোট ১৫১টি মামলার আলামত হিসেবে এসব মাদক মালখানায় সংরক্ষিত ছিল। আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে আজ সবার উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হয়।

মাদক ধ্বংসের সময় নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কার্যক্রমে জেলা ফায়ার সার্ভিসের একটি দল সহায়তা প্রদান করে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরেফিন রহমান বলেন, দীর্ঘ ছয় বছর ধরে ১৫১টি মামলায় জব্দ হওয়া ১৬ হাজার ৬১ বোতল ফেনসিডিল আজ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!