হোসেন আলী রানা
কোটালিপাড়া সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫ নং রাধাগন্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এম,আর,কে,ইমরানের গণসংযোগ করে ভোটারদের সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন নারকেলবাড়ী গ্রামের কৃতি সন্তান মৃত আব্দুল মান্নান খন্দকারের ছোট ছেলে এম,আর,কে,ইমরান।
তিনি রাধাগন্জ ইউনিয়নের সাবেক বিশিষ্ট সমাজসেবক ও খ্যাতিমান ব্যবসায়ী। পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের কাছে তিনি পরিচিত মুখ।
এম আর কে ইমরান বলেন“আমি চাই রাধাগন্জ ইউনিয়নের মানুষের সেবা করতে। এলাকার উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই আমার লক্ষ্য। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হলে আইন ও বিধিবিধান মেনে জনগণের কাছে যাবেন এবং তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
স্থানীয় জনগন জানান, এম আর কে ইমরান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার আগ্রহ প্রকাশকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। এম আর কে ইমরান সামাজিক ও পরোপকারী ব্যাক্তি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য
তার পরিবারের সামাজিক অবদানও স্থানীয়ভাবে প্রশংসিত। সেই ধারাবাহিকতায় এম আর কে ইমরান ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে ভবিষ্যতে জনসেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেছেন।
উপজেলা প্রতিনিধি