রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

জননিরাপত্তা নিশ্চিতে আমিনপুরে পুলিশের বিশেষ মহড়া ও টহল জোরদার

জননিরাপত্তা নিশ্চিতে আমিনপুরে পুলিশের বিশেষ মহড়া ও টহল জোরদার
বিস্তারিত লিংক কমেন্টস
Google পছন্দে যোগ করুন

জননিরাপত্তা নিশ্চিতে আমিনপুরে পুলিশের বিশেষ মহড়া ও টহল জোরদার |

উপজেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬:

পাবনা জেলায় যে কোনো ধরনের নাশকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপতৎপরতা রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আমিনপুর থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) পাবনা জেলার পুলিশ সুপার জনাব আবু আশ্রফ-এর সার্বিক নির্দেশনায় আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম-এর নেতৃত্বে এই বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হয়।

থানা সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের একাধিক চৌকস দল মাঠে সক্রিয় রয়েছে। বিশেষ করে থানার গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার এলাকা এবং জনসমাগমস্থলগুলোতে মোটরসাইকেল যোগে পুলিশের এই বিশেষ টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, জনগণের নিরাপত্তা বিধানে পুলিশ সর্বদা বদ্ধপরিকর। কোনো দুষ্কৃতকারী বা অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য নিয়মিত টহলের পাশাপাশি এই বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

পুলিশের এই তৎপরতায় স্থানীয় সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থী, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Link Copied