গাজীপুরের কালিয়াকৈরে বিলাসবহুল দি রয়েনা রিসোর্টে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার বার্থি এলাকার সোহাগ লস্কর (২৭)। তিনি তুর্য টেক্সটাইল লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত।
অপর গ্রেপ্তার ব্যক্তি নরসিংদীর শিবপুর উপজেলার মানিকদি এলাকার তাওহিদুল ইসলাম (৩৬)। তিনি দি রয়েনা রিসোর্টের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযানে উদ্ধার করা বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









