বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ১৩

মোঃ ফরিদ হোসেন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ pm
১৪
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ১৩

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর, ১৪ অক্টোবর ২০২৬: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন চারজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত সাতজন এবং জিএমপি অধ্যাদেশের মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন চারজন গ্রেফতার।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাজবী এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ জুম্মান (২৩), গাজীপুরের বাসন থানার চান্দনা (চান্না বুড়ীর মোড়) এলাকার আলী হোসেন (৫৩), টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা এলাকার ছামান আলীর ছেলে লেবু মিয়া (২৭) এবং গাজীপুরের বাসন থানার তেলীপাড়া দশতলার পেছনের এলাকার মোঃ জিসান (১৯)।

মাদক মামলায় এজাহারভুক্ত সাতজন গ্রেফতার

এ ছাড়া দুই বোতল মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলার এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে আবু তালেব (৪৫), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকার মোঃ ইস্রাফিলের ছেলে আহাদ (৩১), কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাকেরহাট এলাকার আজিজুল ইসলামের ছেলে শাকিল (১৯), জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উত্তর সীমারপাড়া এলাকার আঃ রশিদ সরকারের ছেলে মেহেদী হাসান রুবেল (২৭), রংপুরের মিঠাপুকুর উপজেলার তাজনগর এলাকার মোঃ শামীমের ছেলে মোঃ রুহুল আমিন (২৮), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ আঃ হাকিম (৪৮) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পানাতিয়াপাড়া এলাকার মোঃ বাদলের মেয়ে মোছা. নাজমিন (২৪)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, কালিয়াকৈর, বাসন ও টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অন্যদিকে মোঃ আঃ হাকিম ঢাকার শেরেবাংলা নগর এলাকায় কর্মরত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

জিএমপি অধ্যাদেশের মামলায় গ্রেফতার দুজন

এ ছাড়া জিএমপি অধ্যাদেশের মামলায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। তারা হলেন—কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তাতালচর এলাকার কাজল মিয়ার ছেলে মোঃ সোহাগ (২০) এবং রাজশাহীর তানোর উপজেলার জোগেশর এলাকার মৃত রফাতুল্লাহর ছেলে মিনারুল ইসলাম (৩৪)।

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের অপরাধী হিসেবে গণ্য করা যায় না।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!