বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ৪৫টি অবৈধ জাল ধ্বংস

মোঃএমরুল ইসলাম
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ pm
৪৩
মনোহরদীতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ৪৫টি অবৈধ জাল ধ্বংস

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যসম্পদ ও জলজ প্রাণী সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৪৫টি অবৈধ জাল ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার বড়চাপা, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া ইউনিয়নসংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ও জলজ প্রাণী শিকারের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৫টি কারেন্ট জাল, ২৫টি দুই দুয়ারী চায়না জাল এবং ৫টি বিন জালসহ মোট ৪৫টি অবৈধ জাল ধ্বংস করা হয়।

মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি আফরোজ সনি ও মনোহরদী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সজিব মিয়া।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ ও জলজ প্রাণী সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!