বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনায় ১৫৪ রাউন্ড গুলি ও চাকুসহ ৫৭ বছরের ব্যক্তি গ্রেপ্তার

মোঃগোলাম কিবরিয়া
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ pm
৯
খুলনায় ১৫৪ রাউন্ড গুলি ও চাকুসহ ৫৭ বছরের ব্যক্তি গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া, খুলনা:

খুলনা মহানগরীর দৌলতপুরে অভিযান চালিয়ে ১৫৪ রাউন্ড গুলি ও ধারালো চাকুসহ মো. গোলাম রসুল (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাত পৌনে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত দৌলতপুর থানাধীন উত্তর দেয়ানা এলাকার হোসেন শাহ সড়কের ২১২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের স্টিলের আলমারি থেকে ১৪১ রাউন্ড ০.২২ বোর রাইফেলের গুলি, ১৩ রাউন্ড ১২ বোর শটগানের গুলি এবং দুই ধারবিশিষ্ট একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার গোলাম রসুল ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!