মোঃ ফরিদ হোসেন, গাজীপুর পতিনিধি
, ৪ অক্টোবর ২০২৬: গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। পরে তাদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— আনিছ (১৮), পিতা নুরুল ইসলাম, মাতা কল্পনা খাতুন, স্থায়ী ঠিকানা হালিউরা, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ এবং বর্তমানে ভোগড়া বাইপাস (বড়বাড়ী), বাসন থানা, গাজীপুর মহানগরে বসবাসকারী। অপর আসামি মস্তফা (২১), পিতা নুরুল ইসলাম, মাতা কল্পনা খাতুন, স্থায়ী ঠিকানা হালিউরা, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ এবং বর্তমানে ভোগড়া বাইপাস (বড়বাড়ী), বাসন থানা, গাজীপুর মহানগরে বসবাসকারী।
বাসন থানা পুলিশ জানায়, ৪ অক্টোবর ২০২৬ তারিখে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ওয়ারেন্টভুক্ত ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।