বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নিয়ামতপুরে খাসজমি নিয়ে সংঘর্ষ, ভাঙচুর করা হলো তিন নাতির টিনের ঘর ১ নম্বর খাস খতিয়ানের ৪৯ শতক জমি নিয়ে বিরোধ, ১৫ কাঠা বিক্রির অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিয়ামতপুরে খাসজমি নিয়ে সংঘর্ষ, ভাঙচুর করা হলো তিন নাতির টিনের ঘর ১ নম্বর খাস খতিয়ানের ৪৯ শতক জমি নিয়ে বিরোধ, ১৫ কাঠা বিক্রির অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা
নিয়ামতপুরে খাসজমি নিয়ে সংঘর্ষ, ভাঙচুর করা হলো তিন নাতির টিনের ঘর ১ নম্বর খাস খতিয়ানের ৪৯ শতক জমি নিয়ে বিরোধ, ১৫ কাঠা বিক্রির অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা
Google পছন্দে যোগ করুন

নিয়ামতপুরে খাসজমি নিয়ে সংঘর্ষ, ভাঙচুর করা হলো তিন নাতির টিনের ঘর

১ নম্বর খাস খতিয়ানের ৪৯ শতক জমি নিয়ে বিরোধ, ১৫ কাঠা বিক্রির অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নওগাঁ নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি মোঃ নাহিদুল ইসলাম এর ভিডিও চিত্রে বিস্তারিত

নওগাঁর নিয়ামতপুরে সরকারি খাসজমির দখল ও বসবাসের অধিকার নিয়ে বিরোধের জেরে তিন নাতির টিনের বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে জিয়ারুল ইসলাম ও তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার বিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট জমিটি ১ নম্বর সরকারি খাস খতিয়ানের ৪৬ নম্বর দাগভুক্ত, যার মোট পরিমাণ ৪৯ শতক। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জিয়ারুল ইসলামের নামে ওই জমির কোনো সরকারি বন্দোবস্তের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০-৬০ বছর আগে জসীম উদ্দিন সরকারি খাসজমিতে মাটির ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। তাঁর মৃত্যুর পর বাড়িটি নিয়ে উত্তরসূরিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। জসীম উদ্দিনের বড় ছেলে এনামুল হক ওরফে ঢাকার তিন ছেলে হেলাল, বেলাল ও মানিকের দাবি, এটি তাঁদের দাদার পুরোনো বসতবাড়ি। তাঁদের ভাষ্য, জিয়ারুল ইসলামকে সেখানে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল।

অন্যদিকে, জিয়ারুল ইসলাম জমিটি নিজের বলে দাবি করেন।যদি নিজের হয়ে থাকে তাহলে জমির বৈধতা কি এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১৫ কাঠা খাসজমি বিক্রির অভিযোগ

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জিয়ারুল ইসলাম ওই বাড়ির প্রায় ১৫ কাঠা জমি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা গ্রামের কমেলা, মুনতাহা ও সহিদুলের কাছে বিক্রি বা হস্তান্তর করেছেন। তাঁদের সেখানে বসতি স্থাপনের সুযোগও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সরকারি খাসজমি বন্দোবস্ত ছাড়া কীভাবে বিক্রি বা হস্তান্তর করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

বসতঘর ভাঙচুরের অভিযোগ

পরিবারের সদস্যদের অভিযোগ, হেলাল ও বেলাল বসবাসের জন্য নতুন ঘর নির্মাণের চেষ্টা করলে জিয়ারুল ইসলাম তাঁর স্ত্রী বিজলীসহ গন্ধশাইল গ্রামের সাকিল, আলম এবং সাতঘরা গ্রামের সিরাজুল ও তাঁদের সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে হেলাল, বেলাল ও মানিকের টিনের চালাযুক্ত বসতঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে জিয়ারুল ইসলাম, তাঁর স্ত্রী বিজলী ও অন্য অভিযুক্তদের নিয়েএকাধিক জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভুক্তভোগী পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত, বসতঘর ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং জমির প্রকৃত অবস্থা নির্ধারণের দাবি জানিয়েছে।

এখন প্রশ্ন—১ নম্বর খাস খতিয়ানের ৪৬ নম্বর দাগের ৪৯ শতক সরকারি জমি কীভাবে ব্যক্তিগতভাবে বিক্রি বা হস্তান্তরের অভিযোগ উঠল? কার অনুমতিতে সেখানে নতুন বসতি গড়ে উঠল? জমির খতিয়ান, দাগ নম্বর, বন্দোবস্তের নথি ও কথিত বিক্রির কাগজপত্র যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

Link Copied