মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

উখিয়ায় বনবিভাগের অভিযান: শিকারির ফাঁদ থেকে ৩ মিটার জাল ৫ হাজার কৃত্রিম উদ্ধার ৮টি সাদা বক অবমুক্ত করা হয়

উখিয়ায় বনবিভাগের অভিযান: শিকারির ফাঁদ থেকে ৩ মিটার  জাল ৫ হাজার কৃত্রিম উদ্ধার ৮টি সাদা বক অবমুক্ত করা হয়
জব্দকৃত মালামাল ও ফরেস্ট রেঞ্জ টিম
Google পছন্দে যোগ করুন

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে অতিথি পাখি শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮টি জীবিত বক উদ্ধার করেছে বনবিভাগ। উপজেলার মাছকারিয়া ডেবার বিল এলাকায় পরিচালিত এই অভিযানে শিকারিদের পাতা ফাঁদ, ৩ হাজার মিটার জাল ও ৫ হাজার কৃত্রিম বক জব্দ করে ধ্বংস করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, একদল অসাধু শিকারি মাছকারিয়া ডেবার বিলে জাল ও কৃত্রিম বক ব্যবহার করে অতিথি পাখি শিকারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বনবিভাগ। অভিযানে কক্সবাজারের স্পেশাল টিম, রাজারকুল রেঞ্জ, ইনানী রেঞ্জ এবং উখিয়া রেঞ্জের বনকর্মীরা এই অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে শিকারিদের পাতা ফাঁদ থেকে ৮টি জীবিত বক উদ্ধার করা হয়। এ সময় পাখি শিকারে ব্যবহৃত বিপুল পরিমাণ জাল ও কৃত্রিম বক জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বকগুলোকে পরবর্তীতে উখিয়া রেঞ্জ অফিস প্রাঙ্গণ থেকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, “অতিথি পাখি সংরক্ষণ ও অবৈধ শিকার বন্ধে বনবিভাগের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

শিকারিদের ফাঁদ নয়, বরং অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হোক উখিয়ার বিলগুলো এমনটাই প্রত্যাশা স্থানীয় পরিবেশপ্রেমী ও সচেতন মহলের।

Link Copied