রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
Google পছন্দে যোগ করুন

খুলনার আড়ংঘাটা থানাধীন খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় রেললাইনের পাশ থেকে রাইখান ওরফে রাইহান (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্বাস প্রপার্টিজের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় সিআইডির বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়। পরে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। তিনি খুলনার বৈকালী এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কারণে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Link Copied