শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ দুই যুবকের কারাদণ্ড

কালীগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ দুই যুবকের কারাদণ্ড
Google পছন্দে যোগ করুন

মো আরিফুল ইসলাম, ঝিনাইদহ, কালীগঞ্জ।।

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক দুই যুবককে ডোপ টেস্টে মাদকাসক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচার শেষে প্রত্যেককে আট মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন আদালত।

শুক্রবার (১৩ নভেম্বর) কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাঁদের আটক করা হয়। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার পর তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাৎক্ষণিক বিচারপ্রক্রিয়া (সামারি ট্রায়াল) সম্পন্ন করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের বাবু মিয়ার ছেলে মো. সজল ইসলাম (২০) এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. পারভেজ ইসলাম (১৯)।

আদালত মো. সজল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬/২১ অনুযায়ী আট মাসের সশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অন্যদিকে, মো. পারভেজ ইসলামকে একই আইনের ৩৬(১) ধারার সারণির ২১ অনুযায়ী আট মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত দুই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

Link Copied