শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ১৪৫ বোতল বিদেশি মদসহ দুইজন আটক

গাজীপুরের শ্রীপুরে ১৪৫ বোতল বিদেশি মদসহ দুইজন আটক
Google পছন্দে যোগ করুন

প্রতিবেদক, গাজীপুর:মোঃ ফরিদ হোসেন

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৫ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সকাল ১০টার দিকে টেপিরবাড়ী এলাকায় মোঃ মামুন শিকদারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মোঃ মামুন শিকদার এবং গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালী নুহাশপল্লী এলাকার মোঃ মনির হোসেন।

ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেলে তা জানা যাবে।

Link Copied