বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার
Google পছন্দে যোগ করুন

সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ মোঃ মারুফ খান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর ) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন শোভাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন মোঃ মারুফ খানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মোট ওজন ১০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

গ্রেপ্তার মারুফ খান ঢাকা জেলার ধামরাই থানাধীন কালিয়াগাড় এলাকার বাসিন্দা মোঃ আঃ সালাম খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।

Link Copied