কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে চাঞ্চল্যকর মুজিবুর হত্যা মামলার এজাহারনামীয় আসামি আবুল হাশিম (৫৮)-কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৮/ইস্ট-এর বি/১০ ব্লক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) নাহিদ আহাম্মেদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই অজয় বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃত আবুল হাশিম ক্যাম্প-৮/ইস্ট-এর বি/১০ ব্লকের বাসিন্দা (এফসিএন-২৭৪৫১৩)। তার পিতার নাম আজিজুর রহমান ওরফে আজিজ রহমান এবং মাতার নাম মৃত আবেদা খাতুন। সে উখিয়া থানার মামলা নং-১২ (তারিখ: ০৪/১১/২০২৬ খ্রি.; ধারা: ১৪৩/৩৪১/৩৬৪/৩৮৫/৩০২/২০১/৩৪ পেনাল কোড)-এর এজাহারনামীয় ৫ নম্বর আসামি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।









