সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

মোঃ ফরিদ হোসেন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১২ pm
৮
কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক, গাজীপুর | মোঃ ফরিদ হোসেন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদাত্তী ও দড়িসোম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় তিনটি মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর জনাব আল-আমিন হালদার (১৯১১৫) এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মোট তিনটি মামলা (নং ১৯৫-১৯৭/২০২৬) দায়ের করা হয়। এসব মামলায় মোট ১৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। যার ডি.সি.আর নম্বর ৭২৫৫০৩-৭২৫৫০৫। কোনো আসামিকে কারাদণ্ড দেওয়া হয়নি।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— ১. মো. রাজু আহমেদ (৪০), পিতা: মৃত মোতালেব হোসেন, সাং- দড়িসোম, কালীগঞ্জ, গাজীপুর; জরিমানা ৫,০০০ টাকা। ২. চুন্নু মিয়া (৪০), পিতা: মৃত মোতালিব হোসেন, সাং- দড়িসোম, কালীগঞ্জ, গাজীপুর; জরিমানা ৩,০০০ টাকা। ৩. মো. রেজাউল (৪৫), পিতা: মৃত মাজম আলী, সাং- দক্ষিণ ভাদাত্তী, কালীগঞ্জ, গাজীপুর; জরিমানা ১০,০০০ টাকা।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে রাষ্ট্র পক্ষে প্রসিকিউশন পরিচালনা করা হয়। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!