সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৮ pm
১০
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ৫৯ বিজিবি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বিশেষ অভিযান চালিয়ে ১ জন আসামিসহ ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ৭:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ শিয়ালমারা বিওপি’র একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাকা রাস্তায় টহল দলটি অবস্থান নেয়। সোনাপুর থেকে কানসাট যাওয়ার পথে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

আটককৃত ব্যক্তি মোঃ আপন হোসেন (৩২), শিবগঞ্জ থানার সোনামসজিদ এলাকার সালামপুর গ্রামের মোঃ বাদলের ছেলে। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, “বিজিবি সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে আমাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!