সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডামুড্যায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার

আল আমীন সরদার
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৪ pm
১১
ডামুড্যায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর সোয়াইফ হোসেন নামে চার বছরের কম বয়সী এক শিশুর বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

আজ সকালে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাশন গ্রামের বাড়ি থেকে খেলতে বের হয় শিশুটি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তার সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

একপর্যায়ে পুলিশ শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় শিশুটিকে হত্যা করা হয়েছে কি না এবং হত্যার পেছনে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!