সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, চুরি ও ভূমি অপরাধ মামলার ৮ আসামি গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ pm
১৪
বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, চুরি ও ভূমি অপরাধ মামলার ৮ আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৩ অক্টোবর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, চুরি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার মামলার মোট ৮ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র মামলায় গ্রেফতার হওয়া ৫ জন আসামির মধ্যে রয়েছেন কুখ্যাত ছিনতাইকারী মোঃ শরিফুল ইসলাম জগত (৩৬), মোঃ তানভীর আহম্মেদ (২৫), মোঃ মনির হোসেন (৩৫), মোঃ ইয়াসিন আরাফাত (২২) এবং মোঃ রবিউল ভূইয়া অপু (২৮)।

এছাড়া চুরি মামলার এজাহারনামীয় আসামি মোছাঃ রূপালী আক্তার (৩২)-কে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার মামলায় রাকিব মোল্লা (৩৫) ও মোঃ সবুজ মোল্লা (২৮)-কে গ্রেফতার করা হয়।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!