বুধবার, ২২ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সলঙ্গা থানা রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণার পরও দলীয় শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মোঃ সাব্বির আহমেদ

মাল্টিমিডিয়া রিপোর্টার মাল্টিমিডিয়া রিপোর্টার
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৫ pm
সলঙ্গা থানা রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণার পরও দলীয় শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মোঃ সাব্বির আহমেদ

মোঃ সোহেল রানা মাল্টিমিডিয়া  রিপোর্টার সিরাজগঞ্জ 

সম্প্রতি রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা মোঃ সাব্বির আহমেদ নতুন কমিটিতে প্রত্যাশিত মূল্যায়ন পাননি বলে তাঁর সমর্থকদের মধ্যে আক্ষেপ দেখা যায়।
জানা যায়, মোঃ সাব্বির আহমেদ অতীতে একাধিকবার রাজনৈতিক মামলায় কারাবরণ করেছেন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থীও ছিলেন।
তবে ব্যক্তিগত প্রত্যাশা পূরণ না হলেও দলীয় শৃঙ্খলা ও আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বাকি দুই ইউনিয়নের নবগঠিত কমিটির প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তির ঊর্ধ্বে উঠে দলের সিদ্ধান্তকে সম্মান জানানো এবং দলীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়া একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীর পরিচয় বহন করে। মোঃ সাব্বির আহমেদের এই ইতিবাচক অবস্থান অনেকের কাছে দলপ্রেম, ত্যাগ ও শৃঙ্খলার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি দলের স্বার্থে একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন এবং দলকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!