Author: News Desk

নওগাঁয় গৃহবধূ ইয়াসমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন শিবলু – জিসান, নওগাঁ নওগাঁয় গৃহবধূ ইয়াসমিন বানু হত্যার বিচার দাবিতে নওগাঁয় মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। ইয়াসমিনের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ছয় মাস আগে নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালা গ্রামের জমির শেখের ছেলে আকাশের সঙ্গে বদলগাছী উপজেলার ভরট্ট গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে ইয়াসমিন বানুর বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর তাঁর স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্ক থাকার বিষয় জানতে পারলে দুইজনের মধ্য দাম্পত্য কলহ শুরু হয়। দাম্পত্য কলহের জেরে ইয়াসমিনকে…

Read More

মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ ২ জনকে দেড় মাস করে কারাদণ্ড মোঃ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার দায়ে দুই ব্যক্তিকে দেড় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে এ দণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। দণ্ডপ্রাপ্তরা হলেন—মোঃ কাজল (৬০) ও বোরহান (৪৫)। তারা গাঁজা সেবন করে এলাকায় উশৃঙ্খল আচরণ করছিলেন বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে একটি কলকি, একটি গ্যাস লাইটার, একটি কাটলি ও কিছু গাঁজা জব্দ করা হয়।…

Read More

যশোরের চৌগাছায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ফিলিং স্টেশনসহ ৩ ব্যবসায়ীর ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গুদামজাত প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে একটি ফিলিং স্টেশনসহ তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল ৪ টার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করার দায়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তার গুদাম থেকে…

Read More

নারী দিবসে কুড়িগ্রামে জেলা মহিলা দলের র‍্যালি, আলোচনা সভায় নারীর ক্ষমতায়নের আহ্বান কুড়িগ্রাম প্রতিনিধি:আশির্বাদ রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলা মহিলা দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাজমুন নাহার বিউটি। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের সর্বস্তরে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে দেশ আরও এগিয়ে যাবে এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।…

Read More

সখিপুরে পরিত্যক্ত ঘর থেকে পিস্তল উদ্ধার, পরে জানা গেল পাখি শিকারের অস্ত্র আল আমীন সরদার ভেদরগঞ্জ, (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের সখিপুরে একটি পরিত্যক্ত বসতঘর থেকে পিস্তল সদৃশ একটি অস্ত্র উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার মোজাফফর মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাব্বির (১৪) নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে ওই এলাকার রুবেল সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বিরের এক বন্ধু তাকে অস্ত্রটি কিছুদিনের জন্য রাখার জন্য দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ৯৯৯-এ কল পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে পিস্তলটি উদ্ধার করে।…

Read More

শিবগঞ্জে নানা কর্মসূচিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অংশগ্রহণ সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রোববার (৮ মার্চ) শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি…

Read More

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। মোঃ সুমন খান, মাল্টিমিডিয়া রিপোর্টার, পটুয়াখালী। পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জোরদার অভিযান, সড়কে ট্রলি চলাচল…

Read More

স্বামীর মৃত্যুর পর হার মানেননি-১৮ বছর ধরে দোকান ও সংসার সামলাচ্ছেন কবিতা দত্ত নূর আলম,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জ বাজারে একজন সংগ্রামী নারীর নাম কবিতা দত্ত (৫১)। স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হলেও হার মানেননি তিনি। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে এক হাতে ব্যবসা এবং অন্য হাতে সংসার সামলে লড়াই করে যাচ্ছেন এই সাহসী নারী। কবিতা দত্তের স্বামী গোবিন্দ দত্ত ২০০১ সালে শিবগঞ্জ বাজারে ‘মেসার্স দত্ত ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। কিন্তু ২০০৮ সালে হঠাৎ হৃদরোগে তার মৃত্যু হলে পরিবারে নেমে আসে গভীর অনিশ্চয়তা। সংসারের হাল ধরার মতো কেউ না থাকায়…

Read More

ঝিনাইদহে মাথার চুল কেটে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি- ঝিনাইদহে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে চান্দিনা খাতুন (২২) দুই সন্তানের জননী গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মাথার চুল কেটে আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামে এই ঘটনা ঘটে। বৃহষ্পতিবার সকালে ওই গৃহবধূকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। শুক্রবার ভুক্তভোগী নারীর বাবা বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় এজাহার দায়ের করেছেন। থানায় দায়েরকৃত এহাজার সূত্রে জানা গেছে, যৌতুকের দাবিতে বুধবার রাতে চান্দিনা খাতুনের স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে শারীরিক ও মানসিক নির্যাতন করে মধ্যযুগীয় ভাবে মাথার…

Read More

প্রতিনিধি :নুরুল ইসলাম নাহিদ কালিয়াকৈর গাজীপুর গাজীপুর ১ নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মেয়র মোঃ মুজিবর রহমান সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেন। শনিবার ৭ মার্চ ১৭ রমজান বিকাল ৪টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিয়াকৈর উপজেলার পৌরসভায় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মেয়র মোঃ মজিবর রহমান এমপি। ইফতার মাহফিজল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ যুবদল ছাত্রদল।। প্রধান অতিথি বক্তব্যে মেয়র মুজিবর রহমান এমপি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পন। তারা জীবনের ঝুঁকি নিয়ে রৌদ্র ঝড় বৃষ্টি অপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেন। অনেক সময় নানা বাধা বিপত্তির কারণে…

Read More