কুষ্টিয়া সীমান্তে জ্বালানি তেলের পাচার রোধে কঠোর নজরদারিতে বিজিবি* কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা এবং সীমান্ত পথে জ্বালানি তেলের অবৈধ পাচার প্রতিরোধে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার সুযোগে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত কিংবা সীমান্ত পথে পাচারের অপচেষ্টা চালাতে পারে। এমন আশঙ্কা বিবেচনায় বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা…
Author: News Desk
হরিপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নয়ন হোসেন হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৮ মার্চ বিশ্ব নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় হরিপুর উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়, হরিপুর ঠাকুরগাঁও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা কৃষি অফিসার শহীদ শাহিনুর রহমান মুজাহিদ। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন হরিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সোহাগ রানা। বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, সমাজ উন্নয়নে…
নরসিংদীতে মরহুম কাদির কমিশনারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি মরহুম কাদির কমিশনারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন খায়রুল কবির খোকন। তিনি নরসিংদী সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি। ৬ মার্চ শুক্রবার জুমার নামাজ দত্তপাড়া মসজিদে আদায় শেষে তিনি দত্তপাড়া মাদ্রাসা কবরস্থানে গিয়ে মরহুম কাদির কমিশনারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিজার সরকার, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক…
মাধবদীর আনন্দীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: খুশুর পিএসসহ আটক ২: মাধবদী প্রতিনিধি। নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ১০ ও ১১ নং ওয়ার্ডের আনন্দী এলাকায় শেষ রাতে এক ঝটিকা মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ডিলার খোরশেদ ওরফে খুশুর প্রধান সহযোগী (PS) এবং গাজীপুর থেকে আসা এক গ্রাহককে আটক করা হয়। মাধবদী থানা পুলিশ এবং শহর যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, আনন্দী এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এই লড়াই চলবে। তারা আরও হুঁশিয়ারি প্রদান করেন যে, কোনো প্রকার রাজনৈতিক সুপারিশ বা প্রভাব খাটিয়ে অপরাধীদের পার পাওয়ার সুযোগ নেই।
মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি। ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল না দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে নীরব হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে র্যাব। নিহত নীরব হোসেন (২২) জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম, দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র্যাব। নিহত নীরবের খালাতো ভাই সোহেল হোসেন জানান, নীরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ফাস্ট ফুডের দোকান…
মনোহরদীতে এতিম শিক্ষার্থীদের সঙ্গে উৎসর্গ ফাউন্ডেশন-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে এতিম শিক্ষার্থীদের সঙ্গে উৎসর্গ ফাউন্ডেশন-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ রমজান) উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা ফকির বাড়িতে অবস্থিত মদিনাতুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওঃইলিয়াস এর সভাপতিত্বে এবং মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও উৎসর্গ ফাউন্ডেশন মনোহরদী উপজেলা শাখার তথ্য ও সম্প্রচার বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন-এর মনোহরদী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ প্রধান। এ সময় উৎসর্গ ফাউন্ডেশন-এর…
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি। ঝিনাইদহের মহেশপুরে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে অফিসের আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যাওয়ার পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত শ্রিরামপুর গ্রামের ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত…
আদর্শিক রাজনীতিতে অবিচল খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মোঃএমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মানিক ছাত্ররাজনীতি থেকে শুরু করে অদ্যাবধি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আদর্শে অবিচল থেকে সততার সঙ্গে রাজনীতি করে আসছেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের সভাপতি হিসেবেও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা ক্ষেত্রেও অবদান রেখে চলেছেন। তিনি খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক হিসেবে…
কসবা প্রতিনিধির পাঠানো তথ্যে থাকছে বিস্তারিতঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত ৬–৭ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে পুরো ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। শনিবার (৭ মার্চ) বিকেলে কসবা উপজেলার তিনলাখপীর বাজারে আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় একটি বক্তব্যের জের ও ব্যানারে নাম না থাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় ৫ নম্বর বিনাউটি ইউনিয়ন বিএনপি তিনলাখপীর বাজারে ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ…
জে এ টিভির (JA TV) বিশিষ্ট সাংবাদিক মোঃ শহিদুল ইসলামের মেজ মামা আব্দুল মালেক দেওয়ান গত ৫ মার্চ রাতে গুরুতর অসুস্থ হয়ে পরলে প্রথমে তাকে খিদমা হাসপাতালে ভর্তি করা হয়। খিদমা হাসপাতালে তার অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে রেফার করা হয়। বারডেম হাসপাতালে ও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ( আইসিইউ) তে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শংকটাপন্ন অবস্থায় আইসিইউতে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মালেক দেওয়ান দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এ ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক…