কসবায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন, প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি; দিশেহারা পরিবার। মোঃ আশরাফ উজ্জ্বল কসবা উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চক চন্দ্রপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার, মোটরসাইকেল, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ৬ থেকে ৮ জনের একটি দুর্বৃত্ত দল মোটরসাইকেলে এসে পেট্রোল ছিটিয়ে বসতবাড়িতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আগুন লাগাতে ব্যবহৃত একটি প্লাস্টিকের বোতল উদ্ধার…
Author: News Desk
কসবায় ইটবোঝাই ট্রাক খালে উল্টে নিহত ২, আহত ৫ মোঃ আশরাফ উজ্জ্বল , কসবা ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার মান্দারপুর জোড়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙাচোরা সড়ক অতিক্রম করার সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খালে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও পাঁচজন আহত হন। নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত ওহাব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই ইউনিয়নের মো. ফরহাদ…
বাসাস এর ঘোষণা- সারাদেশে কমিটি গঠন ও নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার নিজস্ব প্রতিবেদক। সারাদেশে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং পেশাগত অধিকার সুরক্ষায় জেলা ও উপজেলায় নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)। একই সাথে দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকেরা নির্যাতিত বা হয়রানি হলে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) তাদের পাশে থেকে সব ধরনের আইনি সহায়তা ও নৈতিক সমর্থন দেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মোঃ রমজান আলী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অতিরিক্ত মহাসচিব মোঃ রমজান বলেন: বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) সবসময়ই গণমাধ্যম…
ঢাকার একটি আদালতে ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় আসল আসামির পরিবর্তে আত্মসমর্পণ করে জামিন নিতে এসে আটক হওয়া মনোয়ারা বেগম (৫০) নামের এক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতকে বিভ্রান্ত করা, জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলার অন্য আসামিরা হলেন মূল মামলার আসামি নাসরীন সিকদার ও আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসেন। এ ছাড়াও মামলায় একাধিক অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. ইব্রাহিম খলিল অপু বাদী হয়ে কোতোয়ালি থানায় এই এজাহার দাখিল করেন। এর আগে এদিন দুপুরে ঢাকার…
খাগড়াছড়ির গুইমারায় প্রসীতখীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার পাইনংপাড়া এলাকা থেকে আইনশৃঙ্খলাবাহিনী আহত অবস্থায় তাকে আটক করে। গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি আরও জানান, ঝিমিত চাকমা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সংগঠক। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে শাসন করাকে কেন্দ্র করে একটি কিন্ডারগার্টেনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সহকারী শিক্ষিকাসহ কয়েকজন আহত হয়েছেন। আহত এক শিক্ষিকার দায়ের করা মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চর কুড়লিয়া গ্রামের সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এই ঘটনা ঘটে। আহত সহকারী শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথী (২৫) বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার গলায় ওড়না পেঁচিয়ে বিদ্যালয় থেকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে গিয়ে মারধর করেন। এ ঘটনায় বিদ্যালয়ের অধ্যক্ষের মা ও বোনও আহত হয়েছেন বলে অভিযোগ…
জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | কুড়িগ্রামের উলিপুর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে ৬৮ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে প্রস্তাবিত ৩ দশমিক ২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প নানা জটিলতায় থমকে রয়েছে। স্থানীয়দের আপত্তি, জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এ উন্নয়ন প্রকল্প ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে ‘চিলমারী সংযোগ সড়ক’ শীর্ষক প্রকল্পের আওতায় উলিপুর বাইপাস সড়কটি গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় উলিপুর হেলিপ্যাড মোড় থেকে…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি করা একটি পণ্যচালান থেকে ৯ লাখ ৬০ হাজার পিস নকল প্রিন্টেড সিগারেট স্ট্যাম্প (ব্যান্ডরোল) জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় সরকারের প্রায় ৯ কোটি ৪৪ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর কাস্টমস হাউস ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা (এক্সপ্রেস সার্ভিস ইউনিট) এস. এম. আবুল কালাম আজাদ বিমানবন্দর থানায় মামলা দায়েরের জন্য এজাহার জমা দিয়েছেন। এজাহার সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের সাংহাই থেকে চার কার্টন পণ্য দেশে আসে। ইমপোর্ট জেনারেল মেনিফেস্টে আমদানিকারক হিসেবে ‘MR JUNAINA KHAN’-এর নাম উল্লেখ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের প্রিভেন্টিভ…
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্যগ্রহণ করেন তাদের। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার পরবর্তী তারিখ আগামী ১ জুলাই ধার্য করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, এ মামলায় মোট সাক্ষী ২৮ জন, এর মধ্যে ৮ জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত মামলাটির বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে বলে উল্লেখ করেন তিনি। আজকের সাক্ষীরা হলেন- নরসিংদীর কর কমিশনার কার্যালয়ের প্রধান সহকারী মো. সোহেল মিয়া, সোনারগাঁওয়ের সাব-রেজিস্টার মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয়…
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ (কমিশন নিয়ে ১০০ কোটি টাকা বরাদ্দ, কাজ না করেই বিল তোলার পায়তারা) ওমর ফারুক রবিন: দেশের জেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও সংস্কার প্রকল্পের আসবাবপত্র সরবরাহের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার আগেই বিল দেয়ার পাঁয়তারা চলছে। কাজ না করেই বিল তুলে ভাগাভাগিতে জড়িত খোদ এই প্রকল্পের পরিচালক নাফরিজা শ্যামা। যিনি কাজ শুরুর আগেই ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি তাঁর বিদেশ সফরে এই কমিশনের অর্থ ডলারে দিতে হবে বলে ঠিকাদারদের কাছ থেকে টাকা তুলেছেন গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলী। সম্প্রতি দেশের জেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যা…