মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। প্রতিনিধ : এন আই নাহিদ তালুকদার গাজীপুরের শ্রীপুর পৌরসভার টানা ৫ বার ধরে জনগণের ভোটে ও ভালবাসায় নির্বাচিত মেয়র মো. আনিছুর রহমান আনিছ (৬২) গতকাল মারা গেছেন। মেয়র আনিস দল মত নির্বিশেষে একজন ভালো মনের মানুষ ও জননন্দিত নেতা ছিলেন। এদিকে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোট বোন রাশিদা আক্তারের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রাজধানীর শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমান মারা যান। এ খবর সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় বোন রাশিদা জ্ঞান হারান। পরে তাকে মাওনা চৌরাস্তার…
Author: News Desk
বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান মোহাম্মদ রমজান, কক্সবাজার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (Govt. Reg. SL: 7369, IV-01/24) ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক সংস্থা’ (বাসাস)- এর নাম ও লোগো ভাঙিয়ে একটি অবৈধ চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। মূল সংগঠনের সুনাম ক্ষুণ্ন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ব্ল্যাকমেইল করার মাধ্যমে চক্রটি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি অনুমোদনপ্রাপ্ত মূল সংগঠনের আদলে হুবহু একই নাম এবং লোগো ব্যবহার করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই ভুঁইফোড় চক্রটি গড়ে তুলেছে। চক্রটি দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ‘সাংবাদিক…
আজ বিডি ক্লিনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশন এর ৩৪,৩৫ এবং ৩৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শাহানা সরকার। তিনি তার বক্তব্যে বলেন, পরিবেশ পরিচ্ছন্নতা, সচেতনতা সৃষ্টি এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে উপস্থিত সকল স্বেচ্ছাসেবী ভাই-বোনদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটানোর সুযোগ হয়েছে বিডি ক্লিনের আগামী দিনের পথচলা আরও সফল, সমৃদ্ধ ও কল্যাণময় হোক,এই শুভকামনা রইল।মহান আল্লাহ আপনাদের সকলের শ্রম, ত্যাগ ও মানবিক উদ্যোগ কবুল করুন এবং দেশের সেবায় আপনাদের আরও শক্তি ও সাহস দান করুক,আমিন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট ও মহান স্বাধীনতার ঘোষক জিউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ৩১ মে, রবিবার বিকেল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জিনা আহমেদ প্রিয়াঙ্কা, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলানি বেগম, সাবেক জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাছরিন বেগম, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও…
দাউদকান্দিতে মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সওদাগর (৫৭) কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আজ সোমবার (১ জুন) ভোররাতে তাঁর নিজ বাড়ি চক্রতলা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম সওদাগর ইউনিয়নের চক্রতলা গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্র জানিয়েছে,সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারায় দাউদকান্দি মডেল থানার একটি সুনির্দিষ্ট মামলায় (মামলা নং- ৩০(০৯)২০২৫) এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজই তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।…
ন্যায্য মূল্য না পেয়ে সড়কে চামড়া ফেলে দেওয়ার প্রবণতা, ক্ষতির মুখে চামড়া শিল্প আর এ লায়ন সরকার,নরসিংদী। কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়া এবং সংগ্রহ ব্যবস্থার দুর্বলতার কারণে দেশের বিভিন্ন এলাকায় চামড়া অব্যবস্থাপনার চিত্র দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নরসিংদীর মদনগঞ্জ সড়কে বিপুল পরিমাণ পশুর চামড়া ও বর্জ্য ফেলে যাওয়ার ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, কোরবানির পশুর চামড়া দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাতের গুরুত্বপূর্ণ কাঁচামাল। একসময় এতিমখানা, মাদ্রাসা ও বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান কোরবানির মৌসুমে ব্যাপকভাবে চামড়া সংগ্রহ করলেও সাম্প্রতিক বছরগুলোতে সেই কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে বাজারে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় অনেক কোরবানিদাতা চামড়া সংরক্ষণ ও…
ঈদের দিনে যুবক খুন: তিনদিনেই রহস্য উদঘাটন, প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার সিরাজগঞ্জে ঈদের দিন গলায় ছুরিকাঘাতে শাকিল (২৩) নামে এক যুবককে হত্যার ঘটনায় তিনদিনের মাথায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান আসামি মো. রাকিব (২৫) কে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রাকিব সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। নিহত শাকিল একই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার (১ জুন) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৮ মে ঈদের দিন সন্ধ্যায় সদর উপজেলার ছোনগাছা…
সিরাজগঞ্জ ঈদ-পরবর্তী যাত্রায় ব্যস্ত যমুনা সেতু, একদিনে পারাপার ৩৫ হাজার ৩৯২ যানবাহন জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছেন। এর প্রভাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে বেড়েছে যানবাহন পারাপারের চাপ। বিশেষ করে ঢাকামুখী লেনে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ জুন) সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে, অর্থাৎ ঢাকামুখী লেনে মোট ২২ হাজার ৯৭১টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে সেতুর পূর্ব প্রান্ত…
গোপালগঞ্জে অর্থের প্রলোভনে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ গোপালগঞ্জ সংবাদদাতা :হোসেন আলী রানা গোপালগঞ্জের সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অর্থের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে উঠেছে একই এলাকার শাকিল খাঁন( ১৯) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। সোমবার (০৪ মে) দুপুর আনুমানিক ১২.০০ টায় শাকিল তার নিজ বাড়িতে অর্থের প্রলোভনে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় অত্র এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । উক্ত ঘটনাায় গোপালগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । ধর্ষনকারী একই গ্রামের মো নাছির খানের ছেলে সাকিল খান । ঘটনাটি জানাজানি হলে সাকিল খান…
বাংলাদেশে প্রথমবারের মতো ২৯ কার্য দিবসে মেহেরপুর জেলায় ৯ বছর বয়সী শিশু ধর্ষণের আসামি শাকিল হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন মেহেরপুর আদালত । মোঃরুবেল রানা মেহেরপুর সদর উপজেলা প্রতিনিধি রবিবার (২৪ মে) দুপুর দেড়টায় মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দেশের ইতিহাসে প্রথমবার ২৯ কার্য দিবসের মধ্য স্ব-শরীর ও ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে তিন দিনে স্বাক্ষী জবানবন্দি জেরা গ্রহণ করে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের পুত্র। ফাঁসি রায়ের বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর নারী ও শিশু দমন এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর মোস্তাফিজুর রহমান তুহিন। আরও…