Author: News Desk

কসবায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত মোঃ আশরাফ উজ্জ্বল, কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে ২০২৬) কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গ্রাম আদালতকে আরও গতিশীল ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপজেলা সমন্বয়কারী মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ…

Read More

গুজব বনাম বাস্তবতা: জৈনা বাজারের ‘নোয়াখালী হোটেল’ এর মাংস নিয়ে আসল সত্য শাহ্ পরান শ্রীপুর উপজেলা প্রতিনিধি ​শ্রীপুরের মাওনা জৈনা বাজারের অন্যতম পরিচিত খাবারের প্রতিষ্ঠান ‘নোয়াখালী হোটেল’-এর বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকে মৃত গরুর মাংস বিক্রির একটি অভিযোগ তুলে কিছু পোস্ট করা হয়েছে। একজন সচেতন নাগরিক একতরফা তথ্যে কান না দিয়ে সরাসরি হোটেলের বর্তমান মালিক আমানউল্লাহ ভাইয়ের সাথে কথা বলে আসল সত্যটি তুলে ধরছি। ​প্রকৃত ঘটনা অনুসন্ধানে জানা গেছে, মাংস নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিটি মূলত পরিবহনের ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। কোনো যাচাই-বাছাই ছাড়াই ফেসবুকে এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ​ গরুটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাটাজোর বাজারে বহু মানুষের উপস্থিতিতে এবং বাজারের…

Read More

দুর্গন্ধ পেয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল চালকের লাশ মো: আরিফুল ইসলাম, ঝিনাইদহ কালীগঞ্জ।। ঝিনাইদহের কালীগঞ্জে দুর্গন্ধ পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) বিকালে কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে ওই লাশ উদ্ধার করা হয়। চালক আব্দুর রহমানের বাড়ি মাগুরা জেলার আড়পাড়া এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই চালকের লাশ উদ্ধার করে।…

Read More

সম্পত্তি দখল ও প্রতারণার অভিযোগে আব্দুল বাতেনকে লিগ্যাল নোটিশ মোঃ মহিন উদ্দিন | পারিবারিক সম্পত্তি দখল, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আব্দুল বাতেনের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তার বিরুদ্ধে পরিবারের সদস্যদের সম্পত্তি আত্মসাৎ ও বেআইনি দখলচেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, লাকসামে অবস্থিত প্রায় ৮.১৬ শতক পারিবারিক জায়গা প্রায় ৭০ লাখ টাকায় বিক্রি করে সেই অর্থ এককভাবে ভোগ করেছেন আব্দুল বাতেন। যদিও উক্ত সম্পত্তির উপর তার একক মালিকানা বা দখলাধিকার ছিল না বলে দাবি করা হয়েছে। বিক্রিকৃত টাকার হিসাব প্রদানের জন্যও তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়, বিদেশ থেকে দেশে ফেরার…

Read More

শিবচরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন: এক মাসের মধ্যে সব দোকানে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখার নির্দেশ ইউএনও। মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি বুধবার (২০ মে) সকাল ১০টায় শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শিবচর ফায়ার স্টেশন মাস্টার তপন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এইচ.এম. ইবনে মিজান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শাইখা সুলতানা এবং শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম. ইবনে মিজান বলেন,…

Read More

কসবায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন মোঃ আশরাফ উজ্জ্বল ব্রাক্ষণবাড়িয়া কসবা প্রতিনিধি কসবা উপজেলা-এ তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কসবা উপজেলা ভূমি অফিস মাঠে এ মেলার কার্যক্রম শুরু হয়। মেলার মূল লক্ষ্য হচ্ছে ভূমি সেবা সহজীকরণ, হয়রানিমুক্ত সেবা প্রদান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা। এ আয়োজন করেছে কসবা উপজেলা ভূমি অফিস, ব্রাহ্মণবাড়িয়া; সহযোগিতায় রয়েছে ভূমি মন্ত্রণালয়। মেলা উদ্বোধনের পর উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মুশফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ছামিউল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন তানজীল…

Read More

মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু আটক মোঃ আশরাফ উজ্জবল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, উপজেলার নোয়াপাড়া রোড থেকে ধোপাখলা ফকির বাড়ি সংলগ্ন ইটের সলিং রাস্তা এলাকায় গতকাল দিবাগত রাত প্রায় ২টার দিকে মাদলা সীমান্ত বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত…

Read More

সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া” মো: শহিদুল ইসলাম রিপোর্টার : জেএ টেলিভিশন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩ নং গোবিন্দপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা, মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে ও সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, বর্তমানে তিনি মিলব্রাক এলাকায় নিজস্ব ফ্ল্যাটে বসবাস করতেন। হঠাৎ স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অদ্য রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত…

Read More

ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ও গণতন্ত্র উত্তরণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী কামরুল হাসান পলাশ সিটি রিপোর্টার ফ্যাসিস্টবিরোধী দীর্ঘ আন্দোলন ও গণতন্ত্র উত্তরণে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ঢাকা-৫ আসনের ধানের শীষের প্রার্থী, ঢাকার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নবী উল্লাহ নবীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। জেএ টিভি (JATV) কর্তৃপক্ষ তাঁর রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করে। জানা যায়, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনের সময় আলহাজ্ব নবী উল্লাহ নবী সাধারণ মানুষকে সংগঠিত করে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন। আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে যাত্রাবাড়ী…

Read More

সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির সাইবার সুরক্ষা, ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে বিশেষ অবদান রাখায় জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জেএ টিভি। রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভির প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে তাঁর ধারাবাহিক কাজের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ, অনলাইন নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতা গড়ে তুলতে ফজলুল কবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। মাঠপর্যায়ে ডিজিটাল ঝুঁকি মোকাবিলা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারে তাঁর উদ্যোগ প্রশংসিত। এসময় ফজলুল কবির সাইবার…

Read More