নরসিংদীর আমদিয়ায় পুকুর থেকে যুবকের ম*রদেহ উদ্ধার আপেল চৌধুরী( মাধবদী) থানা প্রতিনিধি: নরসিংদীর আদমিয়া ইউনিয়নের চাঁনগাও গ্রামে পুকুর থেকে মনসুর আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ( ত এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তার ম-র-দেহ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। নিহত মনসুর আলী চাঁনগাও গ্রামের মোতালিবের ছেলে। তিনি অটোচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে চানগাও গ্রামের একটি পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মাধবদী থানার তদন্তকারী কর্মকর্তা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে…
Author: News Desk
মাধবদীর নুরালাপুর ইউনিয়ন পরিষদে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদী সদর উপজেলার মাধবদীর নুরালাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, হঠাৎ করেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি দেখতে থাকেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত…
উখিয়া কলেজে বিদায় ও বরণ: দুই প্রবীণ শিক্ষকের অবসর, নতুন দুই সহকর্মীর যোগদন। নিজস্ব প্রতিবেদক, মো: গিয়াস উদ্দিন, উখিয়া: কক্সবাজারের ঐতিহ্যবাহী উখিয়া কলেজে বিদায়ের বিষাদ আর নতুনের আগমন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। কলেজের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন দুই জন শিক্ষকের অবসরজনিত বিদায় এবং এনটিআরসিএ (NTRCA) কর্তৃক নবনিযুক্ত দুই জন শিক্ষকের যোগদান উপলক্ষে এক অনানুষ্ঠানিক আয়োজন সম্পন্ন হয়। বিদায় সংবর্ধনা জানানো হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান জনাব নবী হোসাইন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব সৈয়দ আকবর-কে। সহকর্মীরা অত্যন্ত অশ্রুসিক্ত নয়নে তাঁদের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, এই দুই গুণী শিক্ষক তাঁদের হাসিখুশি ব্যক্তিত্ব, আমোদপ্রমোদ এবং…
শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জয়জয়, মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি, শেরপুরে প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ শেরপুর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম হীরা। শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়জয়কার হয়েছে। ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সবাই এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি হয়েছেন জেলা বিএনপির (স্থগিত) কমিটির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা। রোববার (২৯ মার্চ) বিকেলে নির্বাচিতদের নাম ঘোষণা করেন বারের প্রধান নির্বাচন কমিশনার ও পিপি এড. আব্দুল মান্নান। অন্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো. আদিলুজ্জামান…
নওগাঁয় পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার শিবলু – জিসান, নওগাঁ নওগাঁর বদলগাছী উপজেলায় পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠ থেকে এসব গুলি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনছার চৌধুরীর জমিতে পটলের জাল দেওয়ার জন্য খুঁটি বসাতে গিয়ে বর্গাচাষি জইদুল ইসলাম (৪২) মাটির প্রায় এক ফুট নিচে শক্ত কিছু অনুভব করেন। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়লে একটি ভাঙা কাঠের বাক্সের ভেতরে পুরোনো বুলেট দেখতে পান। ঘটনাটি তিনি সঙ্গে সঙ্গে সাবেক ইউপি সদস্য খোরশেদ…
বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে শেখ আরিফুল ইসলামকে দেখতে চায় তৃণমূল কচুয়া প্রতিনিধি :মো:মুন্না শেখ।। দীর্ঘদিনের মাঠকর্মী, সাংগঠনিক দক্ষতায় এগিয়ে তরুণ নেতৃত্বে নতুন প্রত্যাশা বাগেরহাট জেলা ছাত্ররাজনীতিতে নতুন নেতৃত্বের প্রত্যাশা জোরালো হয়ে উঠেছে। তৃণমূল নেতাকর্মীদের একাংশ আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদে সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আরিফুল ইসলামকে দেখতে চান বলে জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বাগেরহাট সদর উপজেলা শাখায় দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করে আসছেন শেখ আরিফুল ইসলাম। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে এই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।…
ব্রাক্ষণবাড়িয়া কসবা তিল লাখপীর ইপিজেড স্থাপনের উদ্যোগ, কর্মসংস্থানের আশায় উপজেলা বাসী ব্রাক্ষণবাড়িয়া কসবা প্রতিনিধি : মোঃ আশরাফ উজ্জ্বল । ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিল লাখ পীর এলাকায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (এক্সপোর্ট প্রসেসিং জোন-ইপিজেড) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে একটি স্থাপনা তৈরির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, ইপিজেড প্রতিষ্ঠিত হলে এলাকায় শিল্পায়নের গতি বাড়বে এবং বিপুলসংখ্যক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে কসবা উপজেলার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগের জন্য মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার…
প্রথম কর্মদিবসেই সক্রিয় ভূমিকা: জেলা পরিষদে ব্যারিস্টার শেখ জাকির হোসেন মো:মুন্না শেখ কচুয়া প্রতিনিধি: জেলা পরিষদ বাগেরহাটের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই সক্রিয় ভূমিকা পালন করেছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রথম দিনেই তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, জেলার উন্নয়ন ও সেবার মান আরও বাড়াতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত…
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড মোঃ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার একদুরিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজা সেবনকারীদের জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের অপরাধ স্বীকার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত মোবারক, আলামিন ও মোমেনকে যথাক্রমে ৬ (ছয়) মাস, ৪ (চার) মাস ও ১ (এক) মাসের কারাদণ্ড প্রদান করেন। স্থানীয়…
শাজাহানপুরে অতিরিক্ত ভাড়া আদায়: মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা মাল্টিমিডিয়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরকে কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। তিনি জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এ জরিমানা আরোপ করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যাত্রীদের হয়রানি…