Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 12
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»পর্তুগালে প্রবাসীদের সঙ্গে উন্নয়ন ভাবনা ভাগ করলেন কবীর আহমেদ ভূঁইয়া
লিড নিউজ

পর্তুগালে প্রবাসীদের সঙ্গে উন্নয়ন ভাবনা ভাগ করলেন কবীর আহমেদ ভূঁইয়া

May 11, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পর্তুগালে প্রবাসীদের সঙ্গে উন্নয়ন ভাবনা ভাগ করলেন কবীর আহমেদ ভূঁইয়া

কসবা ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ।

পর্তুগালে ব্যবসায়িক সফরে পৌঁছালে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগাল। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন, জাতীয় রাজনীতি ও প্রবাসী কল্যাণ নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি। বিদেশে বসবাসরত বাংলাদেশিরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গঠনমূলক ভূমিকা রাখছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.কে. নাসির, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শফিকুজ্জামান চৌধুরী ও বদরুল ইসলাম, ক্রোয়েশিয়া বিএনপির সদস্য সচিব শহীদুজ্জামান রেজা, পর্তুগাল বিএনপি নেতা রুবেল চৌধুরী, জুবেল আহমেদ, কাজী জুয়েল, শাহান ওমর, গাফফার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উপদেষ্টা মিয়া সোহেল এবং পর্তুগাল যুবদল নেতা এসএম কাউসার আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জাহেদ আহমেদ, রাজন আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগালের সভাপতি কাজী আনোয়ার হোসেন কাইফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী মইনুর ইসলাম এবং সদস্য সচিব সোহাগ হাসান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন,
“প্রবাসীরা শুধু রেমিট্যান্সই পাঠান না; তারা দেশের ভাবমূর্তি, অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান শক্তি। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে নিতে প্রবাসীদের অভিজ্ঞতা, আন্তরিকতা ও বিনিয়োগের মানসিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে যে সুনাম অর্জন করেছেন, তা জেলার উন্নয়ন ও বাংলাদেশের অগ্রগতির জন্য বড় সম্পদ। প্রবাসীদের শক্তিকে কাজে লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়াকে আধুনিক, কর্মসংস্থান–সমৃদ্ধ ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষে প্রবাসী নেতৃবৃন্দ আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন। পরে তিনি প্রবাসীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে স্থানীয় সমস্যা, বিনিয়োগের সুযোগ, প্রবাসী কল্যাণ এবং ব্রাহ্মণবাড়িয়ার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

May 11, 2026

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সুরক্ষা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা

May 11, 2026
May 11, 2026

কসবায় গোপীনাথপুরে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মদ-গাঁজা উদ্ধার, মামলা দায়ের

May 11, 2026
May 11, 2026

কসবায় মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ভারত ফেরত ৩ বাংলাদেশি আটক

May 11, 2026
সর্বশেষ
  • আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সুরক্ষা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা
  • পর্তুগালে প্রবাসীদের সঙ্গে উন্নয়ন ভাবনা ভাগ করলেন কবীর আহমেদ ভূঁইয়া
  • কসবায় গোপীনাথপুরে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মদ-গাঁজা উদ্ধার, মামলা দায়ের
  • কসবায় মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ভারত ফেরত ৩ বাংলাদেশি আটক
  • ধজনাগর সীমান্তে মৃত্যুর পর ফাঁস হচ্ছে সিন্ডিকেট, কসবা থানা পুলিশের হাতে আটক ২ চোরাকারবারি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সুরক্ষা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা

May 11, 2026

পর্তুগালে প্রবাসীদের সঙ্গে উন্নয়ন ভাবনা ভাগ করলেন কবীর আহমেদ ভূঁইয়া

May 11, 2026

কসবায় গোপীনাথপুরে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মদ-গাঁজা উদ্ধার, মামলা দায়ের

May 11, 2026

কসবায় মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ভারত ফেরত ৩ বাংলাদেশি আটক

May 11, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সুরক্ষা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা
  • পর্তুগালে প্রবাসীদের সঙ্গে উন্নয়ন ভাবনা ভাগ করলেন কবীর আহমেদ ভূঁইয়া
  • কসবায় গোপীনাথপুরে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মদ-গাঁজা উদ্ধার, মামলা দায়ের
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.