খাগড়াছড়ির গুইমারায় প্রসীতখীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার পাইনংপাড়া এলাকা থেকে আইনশৃঙ্খলাবাহিনী আহত অবস্থায় তাকে আটক করে। গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আরও জানান, ঝিমিত চাকমা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সংগঠক। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
