‘এলজিইউডি ডিবেটিং ক্লাব’-এর আয়োজনে ওয়ার্কশপ অনুষ্ঠিত সামিয়া সুলতানা সাবনম নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘স্থানীয় সরকার ও নগর উন্নয়ন’ বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘LGUD Debating Club’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “Unmute Your Mind: A Debate Workshop 2026”। বুধবার (৬ ই মে) সকাল ৯ টা ৩০ মিনিটে রিপোর্টিং ও লজিস্টিকস বিতরণের মাধ্যমে কর্মশালাটি শুরু হয়। উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয় ‘স্থানীয় সরকার ও নগর উন্নয়ন’ বিভাগের ৮০১ নম্বর কক্ষে। রিপোর্টিং এবং লজিস্টিক বিতরণের পর কর্মশালার প্রথম সেশন পরিচালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন। এরপর সংক্ষিপ্ত আনুষ্ঠানিক কার্যক্রম শেষে একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন স্থানীয়…
Author: News Desk
পদ্মাপারের জীবন যখন ভাগ্যের হাতে: স্বাস্থ্যসেবা যেখানে ‘সোনার হরিণ’ মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখলেও মৌলিক অধিকার ‘স্বাস্থ্যসেবা’ থেকে পুরোপুরি বঞ্চিত মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাতের মানুষ। চারদিকে প্রমত্তা পদ্মা, আর মাঝখানে দুই হাজার মানুষের এক বিচ্ছিন্ন জনপদ। এখানে অসুস্থ হওয়া মানেই প্রকৃতির করুণার ওপর নির্ভর করা। যোগাযোগ বিচ্ছিন্নতা আর চিকিৎসার অভাবে চরের মানুষের কাছে স্বাস্থ্যসেবা আজ এক অলীক কল্পনা বা ‘সোনার হরিণ’। অন্ধকারে প্রসূতি ও নবজাতক চরের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে প্রসূতি মায়েদের জরুরি সেবা। নিরাপদ প্রসবের কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে অনেক মা ঘরেই সন্তান প্রসব…
হামে শিশুমৃত্যু থামছে না: দেড় মাসেও চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি, বাড়ছে উদ্বেগ তানিয়া আক্তার ফারজানা, টঙ্গী, গাজীপুর প্রতিনিধি- দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুমৃত্যুর সংখ্যা কমছে না বরং উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, ইতোমধ্যে ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই গণমাধ্যমে উঠে আসছে সন্তান হারানো পরিবারের হৃদয়বিদারক গল্প। চিকিৎসা ব্যয় সামলাতে গিয়ে অনেক পরিবার পড়ছে চরম আর্থিক সংকটে, কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পড়ছে। হামের বিস্তার ঠেকাতে সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চালু করলেও চিকিৎসা ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো কার্যকর আপৎকালীন চিকিৎসা পরিকল্পনা না থাকায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে। একসময় টিকাদানের সাফল্যে হাম…
দুর্গাপুরে ধান পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রান্ত রাংসা ওই এলাকার নিপশন নকরেকের ছেলে। চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বোরো ধান পাকার পর কৃষকেরা ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। এ সময় খাবারের সন্ধানে প্রায়ই বন্য হাতি ফসলের মাঠে নেমে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। ফলে ফসল রক্ষায় কৃষকেরা রাত জেগে ধানক্ষেত পাহারা দিচ্ছেন। ঘটনার রাতে ধানক্ষেত…
নরসিংদীর মাধবদীতে দোকানপাট উচ্ছেদের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ মাধবদী থানা প্রতিনিধি আপেল চৌধুরী। নরসিংদী সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আদালতের রায়ে দোকানপাট ভেঙে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারগুলো। আজ ৬ মে (বুধবার) সকালে মাধবদী বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য যে, গতকাল ৫ মে আদালতের এক রায়ের প্রেক্ষিতে ওই এলাকার বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়। ভুক্তভোগীদের দাবি, হেরিটেজ রিসোর্টের মালিক আলহাজ্ব মিনহাজুর রহমান রাজু ভূঁঞার পক্ষে যে রায় প্রদান করা হয়েছে, তা তাঁদের প্রতি চরম অবিচার। : মানববন্ধনে বক্তব্য প্রদানকালে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা জানান: উচ্ছেদকৃত ওই মার্কেট…
উদ্বোধনের এক মাসেই সড়কে ধস প্রতিনিধি :এন আই নাহিদ তালুকদার কালিয়াকৈর গাজীপুর। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশ বিল এলাকায় নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়কের অংশ উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে। এতে সড়কটিতে যান চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে এবং আতঙ্কে রয়েছেন পথচারী ও যানবাহন চালকরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের একটি অংশ ভেঙে নিচে ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এত অল্প সময়ের মধ্যে সড়ক ধসে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) কোনো এক সময় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় ৫৫…
ঈদ সামনে রেখে কসবা সীমান্তে বিজিবির কড়াকড়ি, জব্দ প্রায় ৯০ লাখ টাকার মালামাল মো আশরাফ উজ্জ্বল (কসবা)ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এই বিশেষ অভিযান পরিচালনা করে। “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর সার্বিক…
ত্রিপুরায় ভারি বৃষ্টির আশঙ্কা, কসবায় দ্রুত ধান কাটার পরামর্শ। মোঃ আশরাফ উজ্জ্বল ব্রাক্ষণবাড়িয়া (কসবা) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষকদের দ্রুত পাকা ধান কেটে ফেলার নির্দেশনা দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে আগামী কয়েকদিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (২ মে) সকালে কৃষি অফিস সূত্রে জানা যায়, অতিবৃষ্টির প্রভাবে নিচু জমিতে পানি জমে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। বিশেষ করে পাকা ধান বেশি সময় মাঠে পড়ে থাকলে ঝুঁকি আরও বাড়ে। এ কারণে সম্ভাব্য ক্ষতি কমাতে দ্রুত ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় কৃষকদের আগাম…
২৫ বছর পূর্তি উপলক্ষে আকন্দ পাড়া আদর্শ দাখিল মাদ্রাসার রজত জয়ন্তী উদযাপন ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা আকন্দ পাড়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩মে) দুপুর ২টা ৩০ মিনিটে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ ,আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, ধোপাডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম,শান্তিরাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসাটির শিক্ষার…
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ মে ২০২৬ তারিখ আনুমানিক ০১২৫ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির একটি চৌকস ও প্রশিক্ষিত টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া মাঠ এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন…