Author: News Desk

নরসিংদী, মাধবদী, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ গ্রেফতার। মাধবদী প্রতিনিধি আপেল চৌধুরী। আজ নরসিংদী সদর উপজেলা, মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ কে পুলিশ গ্রেফতার করেন। জানা যায় আরিফ ৫ই আগষ্ট ২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শাওন ও সুমন হত্যা মামলার আসামী। অন্তর্বর্তী সরকারের আমলে তাকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়,পরবর্তীতে সে মহামান্য হাইকোর্টে এর বিরুদ্ধে রীট করেন, দীর্ঘ দিন মামলার শুনানির পর, আদালত তাকে আবার পুনরায় চেয়ারম্যান এর দ্ধায়িত্ব পালনে আদেশ দেন। স্হানীয় বি,এন,পি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থন সহ, এলাকার জনগন আরিফ সাওন হত্যা মামলার আসামী বিধায় তাকে গ্রেফতারের জন্য দীর্ঘ দিন আন্দোলন সংগ্রাম চালিয়ে…

Read More

জন্ম–মৃত্যু নিবন্ধনে অনিয়মের অভিযোগে কুটি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত। মোঃ আশরাফ উজ্জ্বল ব্রাহ্মণবাড়িয়া (কসবা): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভূইয়াকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রদানে অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, বরখাস্তের পাশাপাশি চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও সরকারি…

Read More

ভালুকায় পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু। মোঃ হুমায়ুন কবির ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাড়ির পাশের ডোবায় পড়ে মোহাম্মদ সাফওয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাফওয়ান গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা হুসাইন আহমেদের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় একটি দোকান থেকে চিপস ও পটেটো কিনে বাড়ি ফিরছিল সাফওয়ান। পথে গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে প্রায় ১০ ফুট গভীর একটি ডোবার কাছে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে পানিতে ডুবে যায়। পরে সাফওয়ান বাড়িতে ফিরতে দেরি হওয়ায়…

Read More

কসবার পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল । ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরশহরের পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা যায়, ড্রাগ লাইসেন্স নবায়ন না থাকায় ভুঁইয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় শরীফ এন্টারপ্রাইজকে ৫ হাজার…

Read More

আখের রস বিক্রি করে বছরে ৪ লাখ টাকা আয়: সন্ধ্যামণি চাকমার সাফল্য তানিয়া আক্তার ফারজানা, টঙ্গী, গাজীপুর প্রতিনিধি রাঙামাটির পাহাড়ি এলাকায় ধান চাষে তেমন লাভ না হওয়ায় বিকল্প খুঁজতে গিয়ে আখ চাষ শুরু করেন সন্ধ্যামণি চাকমা (৬৫)। কৃষি বিভাগের সহায়তা ও প্রশিক্ষণ নিয়ে শুরু করা এই উদ্যোগ এখন তাঁর আয়ের প্রধান উৎস। নিজের খেতের আখ থেকে তৈরি রস বিক্রি করে বছরে প্রায় ৪ লাখ টাকা আয় করছেন তিনি। সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা সন্ধ্যামণি প্রায় ৯ বছর আগে আখ চাষ শুরু করেন। বর্তমানে বাড়ির পাশেই ছোট একটি দোকানে আখের রস বিক্রি করেন, যা বছরে প্রায় ৯ মাস চালু…

Read More

মে দিবস উপলক্ষে মাহমুদুল ইসলামের শুভেচ্ছা ও সংহতি প্রকাশ ‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ ‎আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ দেশের সকল মেহনতি মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা ও সংহতি জানিয়েছেন। ‎তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হচ্ছে। এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস বহন করে। শ্রমিকদের ত্যাগ, কঠোর পরিশ্রম ও অবদানের ফলেই আজকের আধুনিক সমাজ ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হয়েছে। ‎তিনি আরও বলেন, মেহনতি মানুষের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে এখনো অনেক শ্রমিক ন্যায্য…

Read More

ভালুকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত। মোঃ হুমায়ুন কবির ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শিহাব মিয়া (২১) নামে এক কারখানাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব মিয়া উপজেলার গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি উপজেলার মল্লিকবাড়ী মোড় এলাকায় বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন শিহাব। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি…

Read More

হাওরে ডুবে যাচ্ছে ফসল, বুকভরা কান্নায় কৃষক; শঙ্কায় খাদ্যনিরাপত্তা টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওরাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। পাকা বোরো ধান ঘরে তুলতে না পেরে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। এতে জাতীয় খাদ্য মজুত নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার—এই পাঁচ জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও ধান নষ্ট হয়েছে, কোথাও কাটার আগেই তলিয়ে গেছে। সুনামগঞ্জে এ বছর ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো মৌসুমের ধান চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক ধান এখনো মাঠে রয়ে গেছে। কৃষকদের দাবি, অন্তত ২০ হাজার হেক্টর জমির ধান নষ্ট…

Read More

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে দূষিত হচ্ছে নাফ নদী ও স্থানীয় খাল; মো গিয়াসউদ্দিন, উখিয়া সামান্য বৃষ্টিপাতেই উখিয়ার বালুখালী, থাইংখালী ও নাফ নদী সংলগ্ন এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য বৃষ্টির পানিতে ভেসে খাল ও নদীতে গিয়ে মিশছে। এতে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির আগে ক্যাম্পের অভ্যন্তরে এবং আশেপাশে এসব বর্জ্য স্তূপ আকারে জমা ছিল । কিন্তু বৃষ্টি শুরু হলেই সুকৌশলে এসব বর্জ্য বিভিন্ন নালা ও ড্রেন দিয়ে স্থানীয় খাল ও নদীতে প্রবাহিত করা হয়। ফলে বালুখালী ছড়া, থাইংখালী খাল এবং সীমান্ত নদী নাফের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। সরেজমিনে…

Read More

কছিমবাজার খেয়াঘাটে নৌকা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ ‎সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজার খেয়াঘাটে হঠাৎ নৌকা ভাড়া বৃদ্ধি করায় চরম অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। দীর্ঘদিন ধরে ৩০ টাকা ভাড়া থাকলেও চলতি বছরের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে নতুন ইজারাদার ভাড়া বাড়িয়ে ৪০ থেকে ৫০ টাকা নির্ধারণ করেন। ‎এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে চরাঞ্চলের সাধারণ মানুষ গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। ‎এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জামাল উদ্দিন বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিন কাজের জন্য নদী পারাপার করতে…

Read More