ভালুকায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রী নিহত মোঃ হুমায়ুন কবির ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ইভা আক্তার নামে সাড়ে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলা ভরাডোবা-উথুরা সড়কের মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাঘাডোরা নামক এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। ইভা আক্তার নিঝুরী গুচ্ছ গ্রামের মানিক ফকিরের মেয়ে ও নিঝুরী মারকাজুল উলুম মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, ইভা আক্তার তার চাচার অটোরিকশাযোগে চাচীর সঙ্গে চাচার শ্বশুরবাড়ি যাওয়ার পথে সামনে থেকে একটি ড্রাম ট্রাক আসতে দেখে অটোরিকশাটি হঠাৎ থামানো হয়। এ সময় ইভা রাস্তায় ছিটকে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি…
Author: News Desk
বাগেরহাটের রামপালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের প্রায় সবাই প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা–মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের অধিকাংশ সদস্য রয়েছেন বলে জানা গেছে। স্বজন হারানোর বেদনায় জনি নামের এক যুবকের আর্তনাদ এখন রামপাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিবেশকে ভারী করে তুলেছে। জানা যায়, দুর্ঘটনার সময় জনি সেই গাড়িতে ছিলেন না। পরিবারের বাকি সবাই একসঙ্গে মাইক্রোবাসে ছিলেন। স্থানীয় বাসিন্দা মিঠু জানান, জনি তাকে ফোন করে বলেন— “আমি ছাড়া পরিবারের সবাই একই গাড়িতে ছিল। তারা সবাই মারা গেছে। আমি রামপাল হাসপাতালে যাচ্ছি,…
বগুড়ার আদমদীঘিতে মরিয়ম বেগম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জিনইর গ্রামে স্বামী ফেরদৌস প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী ফেরদৌস প্রামাণিক পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৩টার দিকে মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির জিনইর গ্রামের ইসমাইল প্রামাণিকের ছেলে ফেরদৌস প্রামাণিকের সঙ্গে নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের মৃত জামাল সরদারের মেয়ে মরিয়ম বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। কয়েক…
নরসিংদীতে ক্লিনিক বাণিজ্যের ভয়াবহ চিত্র: দালাল চক্রে রোগী পাচার, অপচিকিৎসার অভিযোগ। আর এ লায়ন সরকার, নরসিংদী। সাম্প্রতিক সময়ে একের পর এক অভিযোগ—ভুল অপারেশন, সিজারে মৃত্যুর ঘটনা, উত্তেজিত জনতার ভাঙচুর; তদন্তের আশ্বাস সিভিল সার্জনের নরসিংদী জেলায় সাম্প্রতিক সময়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ঘিরে একের পর এক অপচিকিৎসা ও অনিয়মের অভিযোগ সামনে আসছে। অভিযোগ রয়েছে, সদর হাসপাতালকে কেন্দ্র করে সক্রিয় দালাল চক্র রোগীদের ভুলিয়ে-ভালিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছে, যেখানে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় অপারেশনসহ নানা অনিয়ম চলছে। সম্প্রতি তরুয়া মহল্লার বাসিন্দা মোতালিব তার নাতিকে নিয়ে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টার লেবেট-এ যান। সেখানে চিকিৎসকের পরামর্শে এপেনডিসাইটিসের ব্যথা বলে তার নাতির অপারেশন করা হয়।…
সিরাজগঞ্জ যমুনায় নাব্য সংকট, কাজিপুরের চরাঞ্চলে কৃষিপণ্য পরিবহনে ভরসা ঘোড়ারগাড়ি জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে। নদীর পানি কমে গিয়ে বিশাল বালুচরের সৃষ্টি হওয়ায় দুর্গম চরাঞ্চলে কৃষিপণ্য পরিবহনের একমাত্র ভরসা হয়ে উঠেছে ঘোড়ারগাড়ি। এতে অতিরিক্ত পরিবহন ভাড়া গুনতে হচ্ছে কৃষকদের, ফলে কয়েকগুণ বেড়ে গেছে কৃষিপণ্যের উৎপাদন খরচ। এই পরিস্থিতিতে চরাঞ্চলে বিকল্প পরিবহন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাস থেকেই যমুনা নদীতে নাব্য সংকট শুরু হয়েছে। কয়েক মাসের ব্যবধানে নদীর পানি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এবং পরিস্থিতি দিনদিন আরও প্রকট হচ্ছে। ফলে উপজেলার ৬টি…
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে চলছে টিকিট বাণিজ্য।।তিন টাকার টিকেট বিক্রি হচ্ছে ১০ টাকা। বছরে প্রায় ১৫ লক্ষ টাকা অতিরিক্ত আদায় । কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৩ টাকা নির্ধারিত থাকলেও রোগীদের কাছ থেকে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, টিকিট সংগ্রহের জন্য প্রায় শতাধিক রোগী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনে দাঁড়ানো কয়েকজন রোগীর সঙ্গে কথা বললে তারা জানান, প্রতিটি টিকিটের জন্য ১০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। মোসাম্মৎ…
মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার মোঃ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চালাকচর ইউনিয়নের পূর্ব চালাকচর এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেন (৩৮) ইমাম উদ্দিনের বাড়ি সংলগ্ন ভুঁঞা বাড়ি প্রাইমারি স্কুলগামী ইটের সলিং সড়কে কয়েকজন সহযোগীকে নিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয় করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নির্দেশনায় এসআই মোহাম্মদ শহীদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে জাকির হোসেনকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে…
কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার ট্যাবলেট, চকলেট বাজি, পাতার বিড়ি ও জিরা। ১২ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ২৩৫০ ঘটিকায় পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ২,৭০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৮,৪৬,০০০/- (আট লক্ষ ছেচল্লিশ হাজার)…
মেহেন্দিগঞ্জে উন্নয়ন ও জনসেবা জোরদারে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোঃ সৌরভ হোসেন (মেহেন্দিগঞ্জ) মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এক ব্যাপক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা রাজিব আহসান এমপি। সভায় বক্তারা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত সুবিধাভোগীদের সঠিকভাবে সেবা প্রদান এবং প্রশাসনিক…
ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর এসআই (নিঃ) মো. জামিরুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. বিল্লাল হোসেন (৪৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণপাড়া থানার বাঘড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আলী আকবর। পুলিশ জানায়, নরসিংদী মডেল থানার বাসাইল এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে স্টার ড্রাইং এন্ড ফিনিশিং…