Author: News Desk

কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা মোঃ ফরিদ হোসেন  গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার বাসাইল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর। অভিযানকালে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়, বাজার মনিটরিংয়ের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন পণ্য অধিক মূল্যে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ…

Read More

মেহেন্দিগঞ্জে ঝাটকা ইলিশ রক্ষায় অভিযান: ৩টি বেহুন্দি জাল জব্দ। মোঃ সৌরভ হোসেন (মেহেন্দিগঞ্জ) বরিশালের মেহেন্দিগঞ্জে দুই মাসের ঝাটকা ইলিশ সংরক্ষণ অভিযানের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৩টি রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালে থাকা মাছ নদীতে অবমুক্ত করা হয় এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। বুধবার মেঘনা নদীর মোহনা এলাকায় অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি–এর নির্দেশনায় মৎস্য অফিসের একটি টিম। এ সময় মৎস্য অফিসের সহকারী জাহিদ হাসান এবং মেহেন্দিগঞ্জ কোস্টগার্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানকালে প্রায় ৩টি রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। জব্দ…

Read More

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু শিবলু – জিসান, নওগাঁ নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু । স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যায় কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্য তার লাশ বাড়িতে নিয়ে যায়। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল…

Read More

কচুয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: আটক ১ কচুয়া প্রতিনিধি মো:মুন্না শেখ বাগেরহাটের কচুয়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৯ বছর বয়সী এক বিবাহিত নারী। ভুক্তভোগী ওই নারী মানসিক প্রতিবন্ধী আনোয়ার শেখের মেয়ে এবং বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত ফেরদৌস হাওলাদারকে (৩০) আটক করেছে। ​ ​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী গত দুই মাস ধরে কচুয়া সদর ইউনিয়নের বারুইখালী গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তার স্বামীর বাড়ি মানিকগঞ্জ এলাকায়। গত ১০ মার্চ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একই এলাকার কেরামত হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার তাকে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় (স্প্রিট)…

Read More

গাজীপুরের রাজেন্দ্রপুর আরপি গেট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক গাজীপুর প্রতিনিধি গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুরের আরপি গেট এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং তার কার্যক্রমে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। যৌথ বাহিনীর এই অভিযানের পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে…

Read More

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দ্রুত তৎপরতায় ডাকাতি হওয়ার অল্প সময়ের মধ্যেই ১৯ (উনিশ) টি গরু বোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। অদ্য ১১ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন হাইওয়ে এলাকা থেকে ডাকাত দল ১৯টি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিকভাবে মহানগরীর বিভিন্ন চেকপোস্টে সতর্কতা জারি করে গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ী এলাকায় পুলিশের তৎপরতায় ডাকাতরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্রাক ও গরুগুলো মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ…

Read More

ঈদের ছুটিতে নির্জন সৌন্দর্যের টানে ভ্রমণ করতে পারেন চর হেয়ার দ্বীপে মোঃরাকিব হাওলাদার রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ঈদের ছুটিতে অনেকেই সমুদ্রের টানে দক্ষিণের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ছুটে যান। তবে কুয়াকাটার পাশেই রয়েছে প্রকৃতির আরেক অপার সৌন্দর্যের দ্বীপ—চর হেয়ার। বঙ্গোপসাগরের নীল জলরাশির মাঝে নিঃশব্দ ও নির্জন এই দ্বীপ যেন প্রকৃতির এক অনন্য উপহার। দূর থেকে দেখলে মনে হয়, বিশাল সমুদ্রের বুকের মাঝে নিভৃতে জেগে উঠেছে এক টুকরো স্বর্গভূমি। কাছে গেলে সেই অনুভূতি আরও গভীর হয়। সোনালি বালুকাবেলা, ঢেউয়ের ছন্দময় আছড়ে পড়া আর শীতল বাতাসের স্পর্শ মিলে চর হেয়ার হয়ে উঠেছে প্রশান্তির এক অনন্য ঠিকানা। দ্বীপের ভেতরে প্রবেশ করলেই দেখা মেলে গহীন…

Read More

ছাত্রদল নেতা নিবিড় গাজীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগে তিন সদস্যর তদন্ত কমিটি মোঃ রাকিব হাওলাদার রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিবিড় গাজীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়ার স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, গত ৯ মার্চ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় মাহমুদ নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।…

Read More

কাজিরহাটে হাত বাড়ালেই ইয়াবা, প্রকাশ্যে জুয়ার আসর মোঃ সৌরভ হোসেন (মেহেন্দিগঞ্জ) মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিভিন্ন এলাকায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক ও জুয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামগুলোতে প্রকাশ্যে বসছে জুয়ার আড্ডা, আর হাত বাড়ালেই মিলছে মরণনেশা ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। এতে সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লতা ইউনিয়নের চর সন্তোষপুর এলাকায় সাবেক ইউপি সদস্য রাব্বির মাছের ঘের সংলগ্ন বাগান, পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের রাস্তা, উত্তর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সরদার বাড়ি, জোড়া ব্রিজ চিলমারি, বিদ্যানন্দপুর ৯ নম্বর ওয়ার্ডের ইটভাটার সংলগ্ন এলাকা,…

Read More

মাদারগঞ্জে বেশি দামে পেট্রোল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা মোঃ আলমগীর হোসাইন হৃদয় মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়ড়া বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে পেট্রোল বিক্রি করছেন—এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির প্রমাণ…

Read More