কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
কসবা ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টায় কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে কসবা উপজেলা বিএনপি ও কসবা পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুল আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, কসবা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম সজিব এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী আনসারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও কসবা পৌর যুবদল, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
