কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ নুরুজ্জামান আহমেদ স্টাফ রিপোর্টার :-
লালমনিরহাট জেলায় কালীগঞ্জ উপজেলার বিজ্ঞানসেবী সংস্থা প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা রুদ্রেশ্বর স্কুল এন্ড কলেজে হলরুমে মৌলিক অধিকার হিসেবে বিজ্ঞান তথ্যপ্রযুক্তি শিক্ষা বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অদ্য ১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১. ৩০ স্কুল হলরুমে, কালীগঞ্জের অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুইজ প্রতিযোগিতা ও সিম্পোজিয়াম আয়োজন করা হয়। এ সময় বিজ্ঞানসেবী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে বিজ্ঞান হোক আমাদের চালিকাশক্তি এই প্রতিপাদ্য ও গুরুত্বারোপ করে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ নুর ইসলাম,, সহকারী প্রধান শিক্ষক মোছাঃ নাহিদ আক্তার ও সহকারী শিক্ষক কালীপদ রায়, সহকারী শিক্ষক মিনহাজুল ইসলাম,
পিএফ সংস্থার প্রোগ্রাম অফিসার মোছাঃ মুন্নি বেগম ও নিলুফা ইয়াসমিন পিএফ সংস্থার ভোলান্টিয়ার দিবাকর সেন প্রমুখ। কার্যক্রম শেষে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানভিত্তিক লিফলেট বিতরণ করা হয়। বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ৫ জন বিজয়ী ঘোষণা করা হয়।
জাতীয় পর্যায়ে সংস্থা প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান যে, আমাদের এ কার্যক্রম দীর্ঘদিন থেকে উঠান বৈঠক, লিফলেট ক্যাম্পেইন, সভা ও সেমিনার ব্যাপক ভাবে কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রম আগামীতে আরো ব্যাপক ভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন।
