(ব্রাক্ষণবাড়িয়া কসবা প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ মার্চ ২০২৬) কসবা উপজেলার শিমরাইল সাতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে জুলাশ মিয়া (৫০), পিতা- শিশু মিয়া, সাং শিমরাইলকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অভিযানের সময় আটক ৪ জন শ্রমিক ভবিষ্যতে আর অবৈধভাবে মাটি কাটার কাজে জড়াবেন না মর্মে অঙ্গীকার করেন। উপজেলা প্রশাসন জানায়,…
Author: News Desk
মোঃ নুরুজ্জামান আহমেদ (স্টাফ রিপোর্টার) লালমনিরহাটে মাস্তুল ফাউন্ডেশনের ইফতার আয়োজন।এই রামাদানে ১০ লক্ষ রোজাদারকে ইফতার করাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন। আমাদের একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে আমাদের রোজা, নামাজ, দান-সাদকা ও নেক আমল জন্য প্রতি বছর ন্যায় এবারও রোজাদারের ইফতারে সামিল হয়ে কর্মসূচি গ্রহণ করেছে। এই রমজানে এতিম,অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন এতিম হাফিজিয়া মাদ্রাসা ও স্থানে। প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে ইফতার কর্মসূচি উদ্যোগ গ্রহণ করে এবং রমাদান মাসের তাৎপর্য ও গুরুত্বারোপ করে মাস্তুল ফাউন্ডেশন এর অর্থায়নে সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়। ইফতার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক…
আমদানি বাড়লেও হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা, ইব্রাহিম হোসেন হিলি দিনাজপুর প্রতিনিধি। সরকার নির্ধারিত চাল আমদানির সময়সীমা ঘনিয়ে আসায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যটির আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা। তবে বন্দরে চাল সরবরাহ বাড়লেও আমদানির সময়সীমা আর না বাড়ার আশঙ্কায় প্রভাব পড়েছে দামে। মাত্র কয়েক দিনের ব্যবধানে হিলিতে সব ধরনের আমদানীকৃত চালের দাম কেজিতে ২-৩ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাল কিনতে আসা পাইকাররা। হিলি স্থলবন্দর কার্যালয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বন্দরে আমদানীকৃত চিকন জাতের শম্পা কাটারি চাল কেজিপ্রতি ৬২-৬৩ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৬৫-৬৬ টাকায় দাঁড়িয়েছে।…
ঢাকা ২ কামরাঙ্গীরচর মুনসাহাটি এলাকায় ঝুঁকিপূর্ণ সড়ক—দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজধানীর ঢাকা ২ কামরাঙ্গীরচর মুনসাহাটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করলেও সংস্কারের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষার সময় পানি জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। স্থানীয়দের মতে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, সড়কটির পাশে একটি মাদ্রাসা ও একটি মসজিদ অবস্থিত। ফলে প্রতিদিন শিশু শিক্ষার্থী ও মুসল্লিদের নিয়মিত যাতায়াত করতে হয় এই ঝুঁকিপূর্ণ…
মনোহরদীতে বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ভেক্যু ও ট্রলি জব্দ মোঃ এমরুল ইসলাম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে, রথখোলা বাজারের সামনে ও কোচেরচর বেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। অভিযান চলাকালে কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,কৃষি জমি ও সরকারি…
মাধবদীর আমদিয়ায় নবজাতক বিক্রির অভিযোগ: সন্তান ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন মা। আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া এলাকায় নবজাতক সন্তান বিক্রির এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্বামী মজিবুর রহমান তার স্ত্রী খালেদার গর্ভে জন্ম নেওয়া নবজাতক ছেলে শিশুকে ৯০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। জানা যায়, সম্প্রতি খালেদা একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু তার অভিযোগ, সন্তান জন্মের কিছুদিন পরই স্বামী মজিবুর রহমান তাকে না জানিয়ে নবজাতক শিশুটিকে অন্যের কাছে ৯০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। বিষয়টি জানতে পেরে সন্তানকে ফিরে পাওয়ার জন্য অসহায় মা খালেদা এখন বিভিন্ন জায়গায় দ্বারে দ্বারে…
কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন। কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু। ঢাকার কেরাণীগঞ্জে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের বিশেষ অভিযানে তিনটি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছেন ঢাকা জেলা ডিবি, দক্ষিণ । এ সময় আরেকজন আসামি পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও মোঃ মনির হাওলাদার (৪২)। পলাতক আসামির নাম মোঃ জরিফ মিয়া অরফে কালা জরিফ (৪৩)। পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি ৯ এমএম ক্যালিবার পিস্তল এবং দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল রয়েছে। এছাড়া ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কার্যালয়ে…
নলডাঙ্গায় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও র্যালী অনুষ্ঠিত সান্টু ইসলাম নাটোর প্রতিনিধি, নাটোরে নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পালিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার নলডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্দোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্ত্বরেএই আয়োজনে করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো-দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি, র্যালি, এবং দুর্যোগ মোকাবিলায় মহড়া আয়োজনের মাধ্যমে দিনটি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা…
সিগারেট খেতে নিষেধ করায় গলাচিপায় ৩ শিক্ষার্থীকে মারধর, থানায় মামলা। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মামা শরিফুল ইসলাম গলাচিপা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চর কাজল ইউনিয়নের ছোট শিবা সোমবাড়িয়া বাজারে সাইফুল ইসলামের কীটনাশকের দোকানে এ ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা তিন শিক্ষার্থী—তানভীর হোসেন (১৭), সাব্বির হোসেন (১৯) ও ইশতিয়াক (১৭)-এর ওপর মাহিন, মফিজুল ও মরসালিনসহ কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে…
৭৫ বিঘা জমির মালিকানা দাবি: বোধা উপজেলা কর্মকর্তাকে ঘিরে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন? ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকার। একজন উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তার বিপুল সম্পদের হিসাব নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নিজেই দাবি করেছেন যে তার পরিবারের মালিকানায় মোট ৭৫ বিঘা জমি রয়েছে। তথ্য অনুযায়ী, ওই কর্মকর্তার নিজের নামে ২৫ বিঘা, তার স্ত্রীর নামে ২৫ বিঘা এবং ছেলের নামে ২৫ বিঘা জমি রয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের প্রচলিত হিসাব অনুযায়ী ২০ কাঠা সমান ১ বিঘা। সে হিসেবে ৭৫ বিঘা জমি দাঁড়ায় ১৫০০ কাঠা। বর্তমান বাজারদর অনুযায়ী যদি প্রতি কাঠা জমির গড় মূল্য…