Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 15
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে বিপদে প্রকৌশলী, ধাওয়া ঠিকাদারের
লিড নিউজ

উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে বিপদে প্রকৌশলী, ধাওয়া ঠিকাদারের

April 13, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে বিপদে প্রকৌশলী, ধাওয়া ঠিকাদারের
ব্রাক্ষণবাড়িয়া কসবা প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা-এ উন্নয়নকাজের মান নিয়ে আপত্তি তোলায় এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ হাতে ধাওয়া করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেন এবং ভুক্তভোগী উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রকৌশলী দৌড়ে কোনোমতে প্রাণে রক্ষা পান। ইতোমধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় চলমান একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় কাজের মান নিয়ে প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঠিকাদার বাঁশ হাতে নিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন এবং অশালীন ভাষায় গালাগাল করতে থাকেন। এতে ঘটনাস্থলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে একে নজিরবিহীন ও ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন। তাদের মতে, নবীনগরের ইতিহাসে কোনো সরকারি কর্মকর্তাকে এভাবে ধাওয়া করার ঘটনা আগে ঘটেনি।
এ বিষয়ে মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, ঠিকাদার লোকমান হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিইডির অধীনে নবীনগরে প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার, ধীরগতির কাজ ও নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের।
ভুক্তভোগী প্রকৌশলী তরিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 15, 2026

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026
April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026
April 15, 2026

মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন

April 15, 2026
সর্বশেষ
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
  • মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন
  • ​সরাইলে জায়গা দখলের অভিযোগ: আদালতে মামলা, উচ্ছেদের দাবি
  • উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে বিপদে প্রকৌশলী, ধাওয়া ঠিকাদারের

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026

মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন

April 15, 2026

​সরাইলে জায়গা দখলের অভিযোগ: আদালতে মামলা, উচ্ছেদের দাবি

April 14, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
  • মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.